শুক্রের গোচরে তৈরি ত্রিকোণ রাজযোগ, এই রাশিদের জীবন আমূল বদলাতে চলেছে
জ্যোতিষ মতে আজ অর্থাৎ ১৮ অক্টোবর শুক্র গ্রহ গোচর করে নিজের রাশি তুলাতে প্রবেশ করছে। শুক্রের এই রাশি পরিবর্তন ত্রিকোণ রাজযোগ তৈরি করছে। যার শুভ-অশুভ প্রভাব সব ১২টি রাশির ওপর পড়বে। কারণ শুক্র গ্রহ ধন, বিলাসিতা, বৈষয়িক সুখ, প্রেম, সৌন্দর্য, আকর্ষণের কারক হিসাবে বিবেচিত হয়। তাই মানুষের জীবনের এই ক্ষেত্রগুলির ওপর এর প্রভাব দেখা দেবে। তবে শুক্রের গোচর কিছু বিশেষ রাশির ওপর পড়তে দেখা যাবে। আসুন জেনে নেওয়া যাক সেই রাশিগুলি কি কি।

কন্যা রাশি
শুক্র গোচরের ফলে তৈরি হচ্ছে ত্রিকোণ রাজযোগ, এটি কন্যা রাশিদের অনেক ধনলাভ করাবে। চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের ব্যবসায় বড় লাভ হবে। ঘর-গাড়ী অথবা সুখ-সমৃদ্ধির সঙ্গে যুক্ত কোনও দামী জিনিস কিনতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। প্রেমের সম্পর্ক ভালো থাকবে। সফরে যেতে পারেন।

মকর রাশি
শুক্রের রাশি পরিবর্তন তুলা রাশির জাতকদের জন্য খুবই শুভ ফল দেবে। বেকার যুবকদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি-ব্যবসায় উন্নতির প্রবল যোগ তৈরি হবে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। পদোন্নতি পেতে পারেন। ধনলাভ হবে। বাড়তে থাকা আয় আর্থিক পরিস্থিতি আরও ভালো করবে। বিয়ে হতে পারে। প্রত্যেক কাজে ভাগ্যের সাথ পাওয়ায় সফলতা প্রাপ্তি হবে।

কুম্ভ রাশি
শুক্রের গোচর কুম্ভ রাশির জাতকদের ভাগ্য ফেরাতে চলেছে। সব কাজে সফলতা প্রাপ্তি হবে। সফরে যাবেন এবং তার শুভ ফল পাওয়া যাবে। বিনিয়োগের জন্য ভালো সময় এটা। অপ্রত্যাশিত ধনলাভ হতে পারে। চাকরি-ব্যবসায় লাভও হবে ও মান-সম্মানও বাড়বে। বিদেশে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এমন মানুষদের বিশেষ লাভ হবে।

মিথুন রাশি
এই গোচরের ফলে সব ক্ষেত্রে সাফল্য পাবেন। এই সময়ে স্বাস্থ্যের উন্নতি হবে। বিদ্যার্থীরা বিদেশ যাওয়ার শুভ ফল পেতে পারেন। আর্থিক জীবনে আপনার ভাল অর্থ উপার্জনের সম্ভাবনা থাকবে। আপনার টাকা যদি অনেকদিন ধরে কোথাও আটকে থাকে, তাহলে তাও ফিরে আসবে। এই সময়ে কর্মজীবনে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications