ধনু রাশিতে অস্তাচলে শুক্র, কোন কোন রাশির উপর পড়তে চলেছে এর প্রভাব?
ধনু রাশিতে অস্তাচলে শুক্র, কোন কোন রাশির উপর পড়তে চলেছে এর প্রভাব?
বছরের শুরুতেই জানুয়ারি মাসের ৪ তারিখ সকাল ৭টা ৪৪ মিনিটে ধনু রাশিতে অস্তাচলে গিয়েছেন শুক্র। এই যোগ থাকছে আগামী ১৪ জানুয়ারি ভোর ৫.২৯ পর্যন্ত। শুক্র গ্রহের অস্তাচল বৈদিক জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। শুক্র হলেন সুখ, শান্তি এবং বৈভব প্রাপ্তির কারক গ্রহ। তাই যখন শুক্র অস্তমিত হয়, তখন এর শুভ প্রভাব কিছুটা হ্রাস পায়। কিন্তু এই যোগের ফলে ৪টি রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফল লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কোন কোন রাশির ক্ষেত্রে আগামী কয়েকদিন শুভ হতে চলেছে দেখা যাক।

মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকারা এই সময়ে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে খুব ভালো উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। চাকরিতে পদোন্নতি পেতে সক্ষম হবেন। বেতন বৃদ্ধির লক্ষণও রয়েছে। বাড়ি ও বাইরে এই রাশির জাতকদের মর্যাদা বৃদ্ধি পাবে এই সময়। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও ভালো লাভ করতে পারবেন এই সময়। আয় বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয়ের পরিমাণও।

কন্যা রাশি
শুক্র কন্যা রাশির সুখ ও সম্পত্তির চতুর্থ ঘরে অবস্থান করছে। এই রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সমস্ত প্রচেষ্টার ভালো ফল পেতে চলেছেন। চাকরিতে পদোন্নতি পাওয়ার পাশাপাশি বেতন বৃদ্ধির আশাও রয়েছে। এই সময়ে কন্যা রাশির জাতকরা একটি ভাল জায়গায় বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি
ধনু রাশিতেই অস্তমিত হয়েছেন শুক্র। তাই এই রাশির জাতক জাতিকাদের উপর এর প্রভাব পরতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আয়ের উৎস বৃদ্ধি পাবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর যোগ আছে। কাছের মানুষের সহায়তা পাওয়ার ফলে উৎসাহ বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে। তবে দামী কোনও জিনিস কিনলে তাতে আর্থিক ক্ষতি হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা দরকার।

কুম্ভ রাশি
ধনু রাশিতে শুক্রের অবস্থান এই রাশির জাতক জাতিকাদের জন্য শুভ লক্ষণ। এই সময়ে চাকরিতে ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। এই সময়টা এই রাশির জন্য খুব সৌভাগ্যের হতে চলেছে। অনেক নতুন চাকরির অফার আসতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মান, উৎসাহ ও পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়টি ব্যবসায়ীদের জন্যও খুব শুভ বলে মনে হচ্ছে।
(এই সব তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications