Venus Retrograde 2023: শুক্র বিপরীতমুখী হয়ে কাদের ওপর অশুভ দৃষ্টি দেবেন, জানেন

জ্যোতিষশাস্ত্রে (astrology) শুক্র গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্রকে আমরা সম্পদ, ব্যবসা, প্রেম, জাঁকজমক সৌন্দর্যের কারক বলেই জানি। শুক্র যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন ১২ রাশির ব্যক্তিদের উপরেই নানান প্রভাব ফেলে। কিছু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হয়, আবার কিছু রাশির ব্যক্তিদের অশুভ সময়েও শুরু হয়।

শুক্র গ্রহ ২৩ জুলাই সকাল ৬ টা ১ মিনিটে সিংহ রাশিতে বিপরীতমুখী হবে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ বাড়তে পারে। আর্থিক দিকে তাঁরা দুর্বল হয়ে পড়বেন।। এসময় কোন কোন রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখুন।

Venus Retrograde 2023

বৃষ রাশি

শুক্র বিপরীতমুখী হওয়ায় বৃষ রাশির(Taurus) জাতক জাতিকাদের নানান অসুবিধার সময় শুরু হবে। কোনয় কাজে আপনি এগিয়ে যেতে পারবেন না, আপনাকে আর্থিক ভাবে পিছিয়ে পড়তে হবে। বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন আপনারা। নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। তবে পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে আপনার অশান্তির সম্মুখীন হতে হবে। কোনও কাজেই সেভাবে সাফল্যের মুখ দেখবেন না। বারবার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এসময় শরীর নিয়ে নানান অসুবিধার সম্মুখীন হতে হতে পারে আপনাকে, তাই আগে থেকেই সচেতন হন।

কর্কট রাশি

কর্কট রাশির (cancer) জাতক-জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কর্মক্ষেত্র থেকে ব্যবসায় সাফল্যের মুখ দেখবেন না। নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। বাবা মায়ের পূর্ন সহযোগিতা সকল কাজে পাবে না। শুধু তাই নয় এসময় দূরে কোথাও ঘুরতে যাবেন না, আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। রাস্তায় বেরোলে সাবধানে পা ফেলুন, নাহলে আপনার জীবনে খুব কঠিন সময় আসতে চলেছে। ত্বক, দাঁত, পা নিয়ে সমস্যায় ভুগতে পারে আপনাকে। এসময়ে ব্যবসায় তেমন সাফল্য আসবে না। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে আপনার।

Venus Retrograde 2023

কন্যা রাশি

শুক্র বিপরীতমুখী হওয়ায় কন্যা রাশির (virgo) জাতক-জাতিকাদের নানান অসুবিধার সময় শুরু হবে। এসময় তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনার পরিবেশ আপনার অনুকূলে থাকবে। ব্যবসা নিয়ে কারো সঙ্গে তর্কবিতর্ক জড়াবেন না। সকলের সঙ্গে ভালোভাবে কথা বলার চেষ্টা করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+