শুক্র ঘর পরিবর্তন করছে,কোন কোন রাশির শুভ সময় উপস্থিত

শুক্র ২৩ মে ঘর পরিবর্তন করবে।

জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহ মাঝে মধ্যেই তার ঘর পরিবর্তন করে থাকে। আর এর প্রভাবে অনেক মানুষের জীবনে ভালো প্রভাব পড়ে, আবার অনেকেরই খারাপ প্রভাব পরে। শুক্রকে আমরা বস্তুগত সুখ ও সম্পদের দাতা হিসেবে চিহ্নিত করে থাকি। শুক্রের রাশি পরিবর্তনের ফলে অনেক রাশির শুভ পরিবর্তন দেখা দেবে। মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র। আর এই পরিবর্তনের ফলে সমস্ত রাশিকে প্রভাবিত করবে শুক্র। তবে তিন রাশির জন্য এই সময়টা বিশেষ শুভ হতে চলেছে। তারা যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য পাবেন। তাহলে জেনে নিন কোন কোন রাশি জীবনের সাফল্যের সময় শুরু।

মিথুন রাশি

মিথুন রাশি

চলতি মাসের ২৩ তারিখ শুক্র রাশি পরিবর্তন করছে। আর এর জন্যে এই রাশির লোকেরা খুব লাভ করতে পারবেন জীবনে। শুক্রকে লাভের ঘর বলা হয়। তাই এই লোকেদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যে কাজে তারা হাত দেবেন সেই কাজেই সাফল্য পাবেন। যারা ব্যবসা করছেন তাদের খুব ভালো সময় এটি। ব্যবসায়ীরা অনেক লাভ করতে পারবেন। যারা চাকরি করতে চাইছেন বা জীবনে চাকরি পেতে চাইছেন তারা চাকরির পরীক্ষায় বসা উচিত। দ্বিতীয় ও সপ্তম ঘরে অবস্থান করছে বুধ। তাই আপনাদের অংশীদারিত্ব জায়গা বলা হচ্চে। জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। অংশীদারিত্ব কাজ ভালো হবে। ব্যবসার দাতা বলা হয় বুধকে। তাই এই সময়ে আপনি ব্যবসায়ে ভালো ফল পাবেন। অতএব এই সময় আপনি শেয়ারবাজারে ভালো লাভ পাবেন। জীবনে ভালো সময় এটি আপনার।

কর্কটরাশি

কর্কটরাশি

আপনার দশম ঘরে শুক্রের অবস্থানে আপনার জীবনে খুব উন্নতি দেখা দেবে। আপনার জীবনে চাকরির সুযোগ আসবে। আপনি নতুন চাকরির অফার পাবেন। কর্মক্ষেত্র ও চাকরিক্ষেত্রে আপনার পদোন্নতি ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি এই সময় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে আপনাকে সাহায্য করবে আপনার সহকর্মীরা। চন্দ্র সম্পর্কিত কর্কটরাশির লোকেরা এই সময় খাদ্য, ট্রাভেল এজেন্ট, হোটেলের কাজে যারা যুক্ত সাফল্য পাবেন। জীবনে অনেক অর্থ উপার্জন করতে পারবেন। এবং সেইসঙ্গে সাফল্য পাবেন । একই সঙ্গে যারা ব্যবসা করছেন তারা সফলতা লাভ করবেন। তাছাড়া আপনার মায়ের সাহায্য আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই এই সময় শুভ কাজ শেষ করুন।

 মীন রাশি

মীন রাশি

আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে শুক্র। জ্যোতিষ শাস্ত্র অনুসারে অর্থ ও কথা বলার ঘর এটি। আপনি ব্যবসা ভালো অর্থ উপার্জন করতে পারবেন। ফাঁদে আপনাকে কেউ ফেলতে চাইলেও ফেলতে পারবেন না। আপনি ব্যবসায় বিনিয়োগ করতে চাইলে বিনিয়োগ করতে পারএন। এটা আপনার জন্য খুব ভালো সময়। চাকরি জায়গায় আপনাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকবে সবার। তবে আপনার শরীরের দিকে যত্ন নিন। আপনার সাহস ও শক্তি বৃদ্ধি পাবে। গোপন শত্রুদের বিনাশ করতে পারবেন। এই সময়টি আপনার জন্য খুব শুভ সময়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+