শুক্র রাশি পরিবর্তন করায় কোন কোন রাশির ওপর শুভ প্রভাব, দেখে নিন

শুক্র রাশি পরিবর্তন করায় কোন কোন রাশির ওপর শুভ প্রভাব, দেখে নিন

জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ থেকে অর্থাৎ ৩১ মার্চ শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই রাশি পরিবর্তনের ফলে কিছু রাশির জাতক-জাতিকাদের জীবনে বিশেষ পরিবর্তন আসতে চলেছে। আবার কিছু রাশির বিশেষভাবে সতর্ক থাকার কথা বলা হয়েছে। জ্যোতিষ শাস্ত্রে শুক্রকে আমরা সম্পদ, বৈভব, প্রেম, সৌন্দর্য, বিবাহিত জীবনের কারক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। শুক্র অন্য রাশিতে প্রবেশ করায় অর্থাৎ রাশি পরিবর্তনের জন্য সমস্ত রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। কুম্ভ রাশিতে থাকবে ২৭ এপ্রিল পর্যন্ত। তারপর প্রবেশ করবে মীন রাশিতে। এই সময় কোন কোন রাশিরও ওপর বিশেষ প্রভাব পড়বে জেনে নিন।

মেষ রাশি

মেষ রাশি

অন্য রাশিতে গমনের জন্য আর্থিক দিক থেকে বিশেষভাবে লাভ হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের। নতুন ভাবে কোন জায়গা থেকে হঠাৎ অর্থ পেতে পারেন। ব্যবসার দিকে বিশেষ লাভ হতে পারে। অংশীদারিত্ব কাজে অর্থ লাভ করতে পারেন। প্রেমের সম্পর্ক আপনাদের মধুর থাকবে। পরিবারের সুখের সম্পর্ক থাকবে। দাম্পত্য কলহ কেটে আপনি সুখের মুখ দেখবেন। এই রাশির জাতক-জাতিকাদের যে লক্ষ তারা সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির ব্যক্তিরা কঠোর পরিশ্রম করলে জীবনে উন্নতির পথ খুঁজে পাবেন। ব্যবসায় আপনার টাকা নিয়ে বিনিয়োগ করতে পারেন। আর্থিক দিক আপনাদের ভালো থাকবে। চাকরিতে নিরাপত্তাহীনতা বোধ করছেন সেটা কেটে যাবে। বেসরকারি যার কাজে যারা যুক্ত তারা নতুনভাবে অন্য কোন চাকরিতে যেতে পারেন। জীবনের সাফল্য আসবে পরিবারের সমস্ত শান্তি সুখ বজায় থাকবে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতক-জাতিকাদের এ জীবনে সাফল্য দেখা যাচ্ছে। তারা প্রচুর প্রশংসা পাবে। সামাজিকভাবে চাকরি পরিবর্তনের পরিকল্পনা নিতে পারেন। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন বিনিয়োগ করতে পারেন। আর্থিক দিক আপনাদের খুব ভালো যাবে। আপনার সন্তানের জন্য বিশেষ শুভ।

কর্কট রাশি

কর্কট রাশি

এই রাশি পরিবর্তনের ফলে আপনাদের জীবনের টাকা ইনকামের একটি ভালো দিক দেখা যাচ্ছে। এছাড়া আপনি পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছিলেন সেটা ফিরে পাবার সুযোগ রয়েছে। শেয়ারবাজারে থেকে আপনি অর্থনৈতিক লাভ করতে পারবেন। বিনিয়োগ সংক্রান্ত কাজে অর্থনীতিতে উন্নতি দেখা যাবে। আপনার সন্তানের জন্য এটি সবথেকে শুভ সময়। এই সব সময় আপনি আপনার সব কাজ শেষ করুন। জীবনের সাফল্যের দিকে এগিয়ে যান।

সিংহ রাশি

সিংহ রাশি

এই রাশির জাতক-জাতিকাদের ব্যবসায়ীদের অর্থনৈতিক দিক খুব ভালো দেখা যাচ্ছে। ব্যবসার প্রসার ঘটবে। অংশীদারির সাথে সৌন্দর্য্যপূর্ণ ব্যবহার করুন। আপনার জীবনে উন্নতির পথ খুলে যাবে। চাকরির জন্য যারা দূরে যেতে চাইছেন, যেতে পারেন। বন্ধুবান্ধব পরিবারের সদস্যের কাছে আর্থিক সুবিধা পেতে পারেন। জীবনসঙ্গী সঙ্গে মধুর সম্পর্ক গড়ে উঠতে পারে। অবিবাহিতদের বিবাহিতদের যোগ রয়েছে।

কন্যা রাশি

কন্যা রাশি

চাকরিও কর্মজীবনে বিশেষ ভাবে প্রমানিত হবে। কর্মক্ষেত্রে নানান সুযোগ আসবে। আপনাকে যারা কষ্ট দিতেও চাইছে, তারা ব্যর্থ হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছে না, বুঝতে পারেন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনি বেশ লাভজনক হবে বলেই আশা করা যাবে। এটি আপনার সবথেকে শুভ সময় আপনার চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 তুলা রাশি

তুলা রাশি

এই রাশির জাতক-জাতিকারা কর্মজীবনে অনেকটাই এগিয়ে যাবেন। ব্যবসায় অর্থনৈতিক দিক খুব শুভ হবে। ব্যবসায় উন্নতিন হবে। প্রতিদিনের আয় বাড়বে। চাকরিতে অতিরিক্ত ভাবে আপনি টাকা পেতে পারেন। এতে আপনার বেতন বাড়তে পারে। আপনি আপনার বসের চোখেই থাকবেন।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনের শুভ সময়। ব্যবসা অর্থনৈতিক পথ। উন্নতির প্রতিদিনের আয় বাড়বে। চাকরির জন্য খুব ভালো সময় পাবেন। আপনার সন্তানের জন্য সময়। খুব ভালো আপনি আর্থিক উন্নতি হবে। সংসারে সুখ বজায় থাকবে, অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেক ভাল হবে। আপনার কেরিয়ারের সাফল্য মিলবে। আপনি গাড়ি কিনতে পারেন। পারিবারিক জীবনে সুখ থাকবে। দাম্পত্য জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে।

 ধনু রাশি

ধনু রাশি

এই ব্যক্তিদের চাকুরীজীবিদের জন্য এই সময়টা খুব বেশি ভালো বেশি। পরিশ্রম করলে আপনারা বেশি অর্থ উপার্জন করতে পারবেন। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য খুব ভালো সময়। সরকারি চাকরিজীবীরা চাকরি পরিবর্তন করতে পারেন। যারা বেসরকারি কাজ করছেন, তাদের অন্য জায়গায় চাকরির সুযোগ আসবে। তবে ব্যবসায়ীদেরকে একটু ধীর গতিতে হবে বলে মনে করছে। ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনা সফল হবে। পরিবারে ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো যাবে। আপনার স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বিস্তীর্ণ হবে। আর অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে।

 মকর রাশি

মকর রাশি

এই রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ সময় ব্যবসায়ী। নতুন চুক্তি হতে পারে আপনারা যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা পাবেন। চাকরিজীবীদের আয় বৃদ্ধি ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখী পরিবারের সঙ্গে দাম্পত্য কলহকে আপনি সুখের মুখ দেখবেন।

 কুম্ভ রাশি

কুম্ভ রাশি

চাকরি আপনি অনেক সুযোগ-সুবিধা পাবেন। কর্মকর্তাদের সহযোগিতা পাবেন অল্প পরিশ্রমে জীবনে অনেক বড় সাফল্য পাবেন। অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। আপনার আর্থিক বেশ ভালো কাটবে। আপনার সন্তানও আপনাকে প্রচন্ড পরিমানে ভালোবাসবে। টাকার পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। ব্যয়বৃদ্ধির মানসিক চাপ দেখা দিতে পারে। অর্থের ক্ষতি হতে পারে। আর ব্যয় নিয়ন্ত্রণ করুন। চাকরিতে আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম করলে আপনি জীবনের সাফল্য পাবেন।

 মীন রাশি

মীন রাশি

এই রাশির ব্যক্তিরা বিশেসহ সুবিধা পেতে চলেছেন। কেরিয়ারে মিলবে সাফল্য। ব্যবসায় দেখা দেবে উন্নতি। তাই এই ভালো সময় সব শুভ কাজ শেষ করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

আগামী এক বছর ধরে এই রাশিদের ওপর অর্থের বর্ষণ হবে, দেখুন হিন্দু নববর্ষের রাশিফল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+