মার্চ মাসে শুক্রের অবস্থান শুভ ফল দেবে এইসব রাশিকে, হবে অর্থলাভ ও উন্নতি

মার্চ মাসে শুক্রের অবস্থান শুভ ফল দেবে এইসব রাশিকে, হবে অর্থলাভ ও উন্নতি

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী প্রতিটি মানুষের জীবন গ্রহচক্র ও নক্ষত্রের অধীন। সৌরজগতের গ্রহগুলো সকলের জীবনে গভীর প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্রে, প্রতিটি গ্রহ মানুষের জীবনের কোনও না কোনও দিকের সঙ্গে সংযুক্ত আছে। আর রাশিচক্রের পরিবর্তন বা এই গ্রহগুলির গতিবিধি সমস্ত ১২টি রাশির জাতক জাতিকাকে প্রভাবিত করে। এরই মধ্যে শুক্র গ্রহ সম্পর্কে কথা বললে, এই গ্রহটি প্রেম, রোমান্স, সৌন্দর্য, বিবাহিত জীবন এবং বৈষয়িক আরামের কারক। এই গ্রহটি যদি অশুভ অবস্থানে থাকে, তাহলে সেই ব্যক্তি দারিদ্র্যের মধ্যে থাকেন এবং তার প্রেম জীবন বা বিবাহিত জীবনও ভালো থাকে না। শুক্র গ্রহ সম্প্রতি তার রাশি পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করেছে এবং আগামী ৩১মার্চ পর্যন্ত এই রাশিতে থাকবে। জেনে নেওয়া যাক এই সময়ে শুক্র গ্রহ কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল করবে।

মেষ রাশি

মেষ রাশি

শুক্রের এই অবস্থানের সময়টি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ শুভ হতে চলেছে। এর রাশির ব্যক্তিদের কর্মজীবনে অনেক সুবিধা বয়ে আনবে। পাশাপাশি অর্থ লাভ হবে। নতুন কোনও সম্পত্তি কিনতে পারেন। এর রাশির জাতকরা একটি নতুন গাড়ি বা কিছু মূল্যবান জিনিস কিনতে পারেন। কাজের ক্ষেত্রে ও পরিবারে সম্মান পাবেন। প্রেম, দাম্পত্য জীবন ভালো যাবে।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির ক্ষেত্রে শুক্রের এই অবস্থান খুবই শুভ ফল দিতে চলেছে। এই সময় বৃষ রাশির জাতকদের ভাগ্যের পূর্ণ সমর্থন পাওয়া যাবে। এর রাশির জাতক জাতিকারা কর্মজীবনে অনেক উন্নতি করবেন। পদোন্নতি পাওয়ার, ইনক্রিমেন্ট পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। ব্যবসা বা শেয়ারে বিনিয়োগ করা যেতে পারে। আর্থিক দিক থেকে ভালো লাভ পাবেন।

ধনু রাশি

ধনু রাশি

৩১ মার্চ ২০২২ পর্যন্ত সময়টি ধনু রাশির জাতকদের জন্য উপকারী হবে। আর্থিক অবস্থা মজবুত হবে। দাম্পত্য জীবন সুখের হবে। সব মিলিয়ে সময়টা বেশ ভালো হবে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য।

 মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি বেশ ভালো হবে। চাকরি ও ব্যবসার দিক থেকে চমৎকার হবে। এই রাশির জাতকরা কাজে সাফল্য পাবেন। অফিসে ভালো কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন। টাকা উপার্জনের নতুন সুযোগ আসবে। প্রেম জীবন নতুন উচ্চতা স্পর্শ করবে। সেই সঙ্গে পরিবারের বয়স্ক ব্যক্তি এবং এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যও ভালো থাকবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+