শুক্র গোচরের ফলে আচমকাই অর্থলাভ নিশ্চিত কোন রাশির ব্যক্তিদের

যখন সব গ্রহ ও নক্ষত্ররা নিজেদের অবস্থানের পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। তা কখনও শুভ হয়, কখনও অশুভ হয়। এমনটাই বলে জ্যোতিষশাস্ত্র। ঠিক তেমনই শুভ গ্রহের মধ্যে ধরা হয় শুক্র গ্রহকে।

১৪ মার্চ শুক্র মীন রাশিতে প্রবেশ করেছে। আর এই শুক্র গোচরের ফলে কিছু রাশির জাতক-জাতিকাদের সাফল্য নিশ্চিত। তারা চাকরি থেকে ব্যবসাতেই সফলতা অর্জন করতে পারবেন। কাদেরই বা ভাগ্যের দ্বারা খুলবে, নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে, জানেন?

property

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের উপর শুক্র গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় কর্মজীবনে খুব ভালো লাভ করতে পারবেন। কেরিয়ারে অনেক প্রশংসা পাবেন আপনি। তাছাড়া আপনার বস আপনাকে কাজের জন্য অনেক সাহায্য করবেন। এই সময় সমাজে সম্মান বাড়তে থাকবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। আপনার পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় মানসিক চাপও আপনার আগের থেকে অনেক কমবে।

তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের উপর এই গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় আপনাদের ভাগ্যের বিশেষ সহযোগিতা পাবেন। এই সময়ে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেক ভালো হবে। আত্মীয়দের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসার কাজে আপনার বোন আপনাকে অনেক সাহায্য করবেন। লটারি কাটলে সেখানে অর্থপ্রাপ্তি নিশ্চিত। তাছাড়া পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় মানসিক চাপও কমবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে।

ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের উপর শুক্র গ্রহের বিশেষ প্রভাব পড়বে। তাই আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। চাকরি থেকে ব্যবসায় লাভ হবে আপনার। ব্যবসায় লাভের মুখ দেখবেন। এই সময় সকলেই আপনার মনের ইচ্ছা পূরণ করবে। সকল ক্ষেত্রেই আপনি আমার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। এসময় তর্কাতর্কিতে অযথা জড়িয়ে পড়বেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। দূরে কোথাও ঘুরতে গেলে, সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গেই সুখে থাকতে পারবেন। আপনি নতুন সম্পত্তিও কিনতে পারেন। এই সময়ে ভ্রমণের সুযোগ পেতে পারেন। যারা ব্যবসা করেন তাদের জন্য এটি একটি ভালো সময় হবে। বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+