বারো বছর পর শুক্র ও বৃহস্পতির মিলনে হাতে টাকা আসবে, ভাগ্যের চাকা ঘুরবে কাদের?

জ্যোতিষশাস্ত্রে শুক্র ও গুরু গ্রহ বৃহস্পতিকে শুভ গ্রহের মধ্যেই ধরা হয়। এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন প্রতিটি রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে।

১২ বছর পর মে মাসে বৃহস্পতি ও শুক্র গ্রহের মিলন হবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। কোন রাশির ব্যক্তিরা নতুন সম্পত্তির মালিক হবেন, জানুন।

Astrology

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। তাছাড়া আপনি মিডিয়া, ফিল্ম, মডেলিং, লেখালেখির সঙ্গে যদি যুক্ত থাকেন সেখানে বড় সাফল্য আসবে। আপনি যদি আপনার ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখানে লাভের মুখ দেখবেন। পরীক্ষা এবং প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা কিছু সুখবর পেতে পারেন। এই সময়ে, পরিবারে প্রিয়জনের আগমন হতে পারে। যার কারণে বাড়িতে সুখের পরিবেশ থাকবে। তাছাড়া পরিবারের সকলেই আপনার কাজে খুশি হবেন। নতুন সম্পত্তিকে কেনার সম্ভাবনা রয়েছে আপনার। এসময় আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে।

  • মেষ রাশি

শুক্র ও বৃহস্পতির মিলনের কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। এই সময় আপনার অর্থ, বক্তৃতার ঘরেই প্রবেশ করবে শুক্র গ্রহ। আপনার চাকরিতে পদোন্নতি নিশ্চিত। এই সময় আয় ক্রমশ বাড়তে থাকবে। তাছাড়া আপনি যদি বিলাসবহুল জীবন কাটাতে চান তাও কাটাতে পারবেন। ভবিষ্যতের পরিকল্পনা এখন থেকে করতে পারেন। আপনার অমীমাংসিত কাজগুলি কোনও বন্ধু বা প্রভাবশালী ব্যক্তির সহায়তায় শেষ হবে। এই সময়ে বড় চুক্তিতে সই করতে হতে পারে আপনাকে। রাজনীতিতে সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনোও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও সুখী হবেন। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন আপনি।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকারা কর্মজীবন থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। পরিবেশ অনুকূলে থাকায় আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। এসময় সন্তানের কোনও শুভ খবরে আপনি আরোও খুশি হয়ে উঠবেন। তাছাড়া বড় কোনও ব্যবসার বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতা মাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তাছাড়া পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকায় আপনার মানসিক চাপ অনেকটাই কমবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+