শুক্র ও বৃহস্পতি একত্রিত হয়ে কোন কোন রাশির ওপর শুভ প্রভাব দেবে, জানেন আপনি
শুক্র ও বৃহস্পতি একত্রিত হয়ে কোন কোন রাশির ওপর শুভ প্রভাব দেবে, জানেন আপনি
শুক্র এবং বৃহস্পতি গ্রহ জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ। কারণ আমরা সম্পদের গ্রহ হিসাবে শুক্রকে বিবেচনা করে থাকি। আবার অপরদিকে বৃহস্পতি গ্রহকে সৌভাগ্য, বুদ্ধিমত্তার গ্রহ হিসাবে বিবেচনা করে থাকি। আর যদি এই দুটি গ্রহ কোন ব্যক্তির জীবনে একসঙ্গে শুভ প্রভাব দেয়, তাহলে তার সুখের সময় উপস্থিত। এই দুটি গ্রহ একত্রিত হয়ে তিন রাশির উপর বিশেষ প্রভাব ফেলবে। এই দুই রাশি মীন রাশিতে প্রবেশ করছে ২৭ এপ্রিল। আর এই দুই রাশি মীন রাশিতে থাকবে ২৩ শে মে পর্যন্ত। ততদিন পর্যন্ত তিন রাশির জাতক-জাতিকাদের জীবন সফলতা থাকবে। তাহলে দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক-জাতিকাদের জীবন খুব ভালো সময় এটি।

বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের অর্থনৈতিক দিকে খুব সফলতা দেখা দেবে। ঋণ থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন। কর্ম জীবনের সাফল্য পাবেন। বিলাসবহুল জীবন যাপন করতে পারবেন। নতুন কোন চাকরিতে ঢুকতে পারেন। এই সময় জীবন আপনাদের সহায় থাকবে। জীবনে সুখের সময় আপনার এটি। যে কাজেই হাত দেবেন সফলতা পাবেন।

মিথুন রাশি
এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে অগ্রগতি দেখা দেবে। পদোন্নতি বাড়তে থাকবে। ব্যবসায়ীদের লাভ হবে। কাজের ক্ষেত্রে প্রশংসা পাবেন। নতুন কোনোও ব্যবসা শুরু করতে চাইছেন শুরু করতে পারেন জীবনের সাফল্য আসবে। আর ব্যবসায় জড়িত তাদের অর্থের দিক ভীষণ শুভ। আপনার সন্তানকে নিয়েই আর চিন্তা করতে হবে না। সে নিজের মতই অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আপনি যদি গাড়ি-বাড়ি কিনতে চান কিনতে পারেন। এই সময় আপনার সবথেকে শুভ সময় আপনার।

কর্কট রাশি
এই রাশির জাতক-জাতিকাদের এখন খুব ভালো সময়। বৃহস্পতি ও শুক্র একত্রিত হওয়ার জন্য আপনাদের বিদেশযাত্রার যোগ দেখা দিচ্ছে। এই সময় আপনি বিদেশে ঘুরতে যেতে পারেন। যদি কেউ বিদেশে পড়াশোনা করতে যেতে চান, করতে পারেন। এটি খুব ভালো সময় আপনার। আরও আয় বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন বা ইন্টারভিউ দিচ্ছেন দিতে থাকুন, এই সময় আপনার জীবনে সফলতা আসবে। যে কাজে আপনি হাত দেবেন, সেই কাজেই সাফল্য পাবেন। এই সবথেকে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার। জীবনের গুরুত্বপূর্ণ কাজ এই সময় শেষ করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications