পরিবারে সুখ বজায় রাখতে ও দেবতাদের কৃপা পেতে অবশ্যই মানুন ঠাকুরঘর সংক্রান্ত টিপসগুলি
হিন্দুধর্মে, বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। জীবনে সুখ, শান্তি সমৃদ্ধির জন্য আগেই বাড়ি থেকে বাস্তুত্রুটি দূর করতে হবে। নাহলে জীবনে নানান অসুবিধার মুখে পড়তে হতে পারে আপনাকে। তাই আপনার বাড়িতে যদি বাস্তুত্রুটি থাকে, তা কিন্তু দ্রুত কাটানোর চেষ্টা করুন। বেশিরভাগ মানুষই মানসিক শান্তির জন্য বাড়িতে নিত্যদিন পূজো করে থাকেন।
তবে পুজোর স্থান বা আপনার বাড়িতে যেখানে ঠাকুর ঘর করেছেন, সেখানে কিন্তু অনেক নিয়ম নীতি মেনেই তবেই পুজো করবেন। তবেই দেবতারা খুশি হন। তবে কিন্তু জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন। যেমন- দেবতার স্থান ঈশান কোণে করা অত্যন্ত শুভ। আর সর্বদাই ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তবেই দেবদেবীরা সেখানে প্রবেশ করবেন। তারা তাদের ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতেই থাকবেন।

- কোন দিকে করবেন ঠাকুর ঘর
বেশ কিছু পুজোর নিয়ম রয়েছে সেগুলি যদি আপনি নিত্যদিন মেনে চলেন, তাহলে আপনার আর্থিক দিকে লাভ হবে। পরিবারে সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। জানুন কোন দিকে ঠাকুর ঘর রাখা উচিত বা কোন দিকে রাখা উচিত নয়। পুজোর স্থানটি বা কেমন হওয়া উচিত, জানুন।
- ঈশান কোণ
পুজোর স্থান অর্থাৎ আপনার ঠাকুর ঘর সবসময় ঈশান কোণে করবেন। না হলে উত্তর-পূর্ব অর্থাৎ উত্তর-পূর্ব কোণেও করতে পারেন। এই দিকটিতে যদি আপনি ঠাকুর ঘর করেন, তাহলে আপনার পরিবারে সুখ-সমৃদ্ধি ক্রমশ বাড়তে থাকবে। পুজোর ঘরের নীচে বা আশেপাশে কোথাও কিন্তু বাথরুম করবেন না। এতে দেবতারা খুব রেগে যান।
- ভাঙা মূর্তি রাখবেন না
আপনার ঠাকুর ঘরে কখনোই ভাঙা মূর্তি রাখবেন না। এতে পরিবারে সুখ থাকে না। সেই সঙ্গে পরিবারের সদস্যদের উপর খারাপ প্রভাব পড়ে। বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে পূজোর ঘর কখনোই করা উচিত নয়। এতে আপনার পরিবারে সদস্যদের সঙ্গে অশান্তি লেগে থাকবে।
- লাল রঙের বাল্ব
আপনার ঠাকুরঘরে কখনোই লাল রঙের বাল্ব লাগাবেন না। সাদা রঙের বাল্ব লাগাতে পারেন। লাল রঙের বাল্ব লাগালে ঝগড়া, অশান্তির সৃষ্টি হয়। সেই সঙ্গে পূর্বপুরুষের ছবি রাখবেন না। তাহলে কিন্তু দেবতারা ক্রুদ্ধ হন।
- বাসন পরিস্কার রাখবেন
ঠাকুর ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনি দেবতাদের যে বাসনে খেতে দেবেন, সেগুলোও কিন্তু সব সময় পরিষ্কার রাখবেন। দেখবেন তাতে যেন সামান্য ধুলোও না পরে।
- মূর্তি
আপনার ঠাকুরঘরে যে দেবতাদের মূর্তি রাখবেন, তা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তাহলে দেবতাদের বিশেষ আশীর্বাদ পাবেন আপনি। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে আপনার।
- দেবতাকে ওপরে রাখা উচিত
অনেক বাড়িতেই একতলায় ঠাকুর ঘর থাকে। দোতলা, তিনতলায় মানুষেরা বাস করেন। তা কিন্তু অশুভ হলে মনে করা হয়। কারণ দেবতাদের সবার ওপরে রাখা উচিত। দেবতার মাথার উপরে দিয়ে কখনোই হাঁটা উচিত নয় অর্থাৎ আপনার বাড়ি যদি তিন তলা হয়, তাহলে আপনি তিন তলাতেই ঠাকুর ঘর করবেন। না হলে ক্রুদ্ধ হবেন দেবদেবীরা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications