Vastu Tips: পারিবারিক অশান্তিতে জেরবার, স্বস্তি পেতে মানুন তুলসীর এই প্রতিকারগুলি

Vastu Tips: জ্যোতিষশাস্ত্রে (astrology) ও হিন্দুধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রত্যেকটি হিন্দু বাড়িতে তুলসী গাছের বিশেষ পুজো করা হয়। কথিত আছে, যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে বাস্তু ত্রুটি কখনোই থাকে না। সেই সঙ্গে দেবীর লক্ষ্মী সেখানে বাস করেন এবং ইতিবাচক শক্তি নিয়ে দেবী লক্ষ্মী সেখানে প্রবেশ করে এবং বাড়ি থেকে নেতিবাচক শক্তি বিদায় নেয়।

পরিবারে অশান্তি থাকে না, সবসময় সুখ, সমৃদ্ধি বিরাজ করে। পারিবারিক কলহ দূর করতে আপনি কিন্তু তুলসী দেবীর প্রতিকারগুলি মানতে পারবেন। তবে, জীবনে আপনার সফলতাও আসবে, দেখুন সেগুলি কী কী।

Vastu Tips

  • তুলসী গাছ

বাড়ির উত্তর, পূর্বকোণে থাকলে তা অত্যন্ত শুভ বলে মনে হয়। এটি করলে পরিবারের সকল সদস্যদের সঙ্গে সকলের সুসম্পর্ক বজায় থাকবে। কারোর সঙ্গে কারোর অশান্তি থাকবে না।

  • তুলসী গাছ প্রদক্ষিণ করা কি শুভ?

তুলসী গাছ বাড়ির উত্তর-পূর্ব দিকে রাখলে তবেই কিন্তু শুভ, না হলে মা লক্ষ্মী খুব রেগে যান। তাছাড়া দাম্পত্য জীবনে ও নানা টানাপোড়েন দেখা দেয়। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে অশান্তি বেধেই থাকে, তুলসী গাছ প্রত্যেকদিন আপনি যদি প্রদক্ষিণ করেন তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি আসবে এবং পরিবারের সকল সদস্যের সঙ্গে সকলের সুসম্পর্ক বজায় থাকবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। জীবনে আপনার সফলতা আসবে। আর্থিক দিকেও খুব উন্নতি করতে পারবেন।

  • রোজ তুলসী গাছ দর্শন করুন

রোজ সকালবেলা, ঘুম থেকে উঠে যদি আপনি আপনার তুলসী গাছের দর্শন করেন, তাহলে আপনার জীবনে সফলতা লেগে থাকবে। শুধু তাই নয়, যখন আপনি তুলসী গাছ দেখেন তা খুব শুভ। তখন সে কাজে আপনার সাফল্য আসবেই। তুলসী গাছকে হিন্দুশাস্ত্রে, সৌন্দর্য, সুখ-সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। তাছাড়া ধনু, বৃষ, কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে সফলতা লেগে থাকবে। এই গাছ অত্যন্ত শুভ। বাড়িতে তুলসী গাছ থাকা লেগেই থাকে।

  • রোজ তুলসী পুজো করুন

নিয়মিত তুলসী গাছের পুজো করলে সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করে এবং দেবী তুলসীর আশীর্বাদে তাদের জীবনের সাফল্য আসে। পরিবারের কারোর সঙ্গে কারোর অশান্তি থাকে না। তাই আপনিও আজ থেকে তুলসী দেবীর পূজা করতে পারেন।

  • তুলসীর বীজ ঘরে রাখুন

বাস্তুশাস্ত্র থেকে জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে, যে ব্যক্তি তুলসীপূজা নিত্যদিন করেন তার জীবনের সুখ লেগে থাকে। আর সুখ- সমৃদ্ধি লেগে থাকে। তুলসীর বীজ যদি আপনি ঘরে রাখেন তাহলে আপনার সম্পদ বৃদ্ধি হবে এবং অর্থপ্রাপ্তি হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+