ভুল করেও মাটিতে এই জিনিসগুলি রাখবেন না, দেব-দেবী রুষ্ট হন

ভুল করেও মাটিতে এই জিনিসগুলি রাখবেন না, দেব-দেবী রুষ্ট হন

প্রতিটি হিন্দুদের বাড়িতে নিত্যদিন সকাল ও সন্ধেবেলায় পুজো করা হয় সংসারের মঙ্গল কামনায়। যেকোন দেব- দেবীর পুজোর একটি বিশেষ গুরুত্ব আছে। যদি বাড়িতে দেবতাদের আরাধনা করা হয় তাহলে সেই সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি ভরে ওঠে। কিন্তু অনেক সময় এমন অনেক পরিবার আছে যাতে প্রতিদিন পুজোর পরেও অনেক সময় অশান্তি লেগে থাকে। অনেক সময় ভালো ফল মেলে না। বাস্তু মত অনুসারে বেশির ভাগ মানুষই পুজোর করার সময় বেশ কিছু ভুল করে থাকেন, যার প্রভাব পড়ে সংসারে।

বাস্তুশাস্ত্র অনুসারে জানা গেল

বাস্তুশাস্ত্র অনুসারে জানা গেল

বাস্তুশাস্ত্র অনুসারে জানা গিয়েছে, এমন অনেক জিনিস আছে যেগুলির দ্বারা যে কোনও ব্যক্তির জীবনে সফলতা আসতে পারে। আবার কিছু জিনিস আছে যেগুলির দ্বারা ব্যক্তির অনেক ক্ষতি হতে পারে। পুজোর সঠিক নিয়ম জেনে তবেই পুজো করুন। কারণ ভুল পুজো করলে দেব-দেবী রুষ্ট হন, তাতে বিপদ বাড়তে পারে। ভুল পুজোর ফলে সংসারে নেমে আসে কষ্ট দুঃখ। কোন ভুলগুলি এখনই শুধরে নিন, না হলে আপনি বিপদে পড়তে পারেন। জেনে নিন সেগুলি কী কী?

 শিবলিঙ্গকে মাটিতে রাখবেন না

শিবলিঙ্গকে মাটিতে রাখবেন না

শিবলিঙ্গকে কখনই মাটিতে রাখবেন না। কারণ এটি হল ভগবান শিবের প্রতীক। কারণ, কথিত আছে সমগ্র বিশ্বের শক্তি শিবের মধ্যে আছে। পূজার স্থানে শিবলিঙ্গ সবসময় পরিষ্কার জায়গায় রাখতে হবে। কারণ, এগুলি না মানলে আপনাকে অনেক ক্ষতির মুখে পড়তে হবে।

 মাটিতে কখনই প্রদীপ রাখবেন না

মাটিতে কখনই প্রদীপ রাখবেন না

কোন কারণেই মাটিতে কখনই প্রদীপ রাখবেন না। সবাই পুজোর সময় প্রদীপ জ্বালান। সেটি কিন্তু সংসারের জন্য শুভ বলে মনে করা হয়। কিন্তু জানেন আপনি মাটিতে কখনই প্রদীপ রাখবেন না। যদি পারেন তাহলে কোন কিছুই ওপর প্রদীপ রাখুন।

শালিগ্রামকে মাটিতে রাখবেন না

শালিগ্রামকে মাটিতে রাখবেন না

যেসব ব্যক্তি শিবের পুজো করেন তাঁরা কখনই শালিগ্রাম মাটিতে রাখবেন না। কারণ এটি হিন্দু ধর্মে খুব পূজনীয় বলে মনে করা হয়। কারণ শিব ভক্তরা শালিগ্রামকে শিবলিঙ্গ আকারে পূজা করেন। যে বাড়িতে এটি রাখা হয়, সেই সংসারে সুখ শান্তি ভরে ওঠে।

মূর্তি কখনই মাটিতে রাখবেন না

মূর্তি কখনই মাটিতে রাখবেন না

যে কোন পরিস্থিতিতেই দেবতার মূর্তি মাটিতে রাখবেন না। অনেক সময় আমরা দেখেছি মন্দির বা বাড়ি পরিষ্কার করার সময় বেশির ভাগ মানুষ ভগবানের মূর্তি মাটিতে রাখবেন না। মাটিতে মূর্তি রেখে অনেকেই পুজো করেন। কিন্তু তা একেবারে উচিত নয়।কারণ এতে দেবতা রুষ্ট হন। তাহলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়।এর ফলে অর্থের অনেক ক্ষতি হয়।

 সোনার অলঙ্কার মাটিতে রাখবেন না

সোনার অলঙ্কার মাটিতে রাখবেন না

সোনার অলঙ্কার মাটিতে রাখবেন না কারণ, সোনার গহনা দেবী মা লক্ষ্মী হিসাবে বিবেচিত করা হয়। কারণ, সোনার গহনা ভগবান বিষ্ণুর খুব প্রিয়। তাই কোন কারনে গহনা মাটিতে রাখবেন না। সোনার গহনা কোন কারণেই পায়ে ঠেকাবেন না। এতে আপনার অর্থকষ্ট হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+