বাড়ির সামনে কি লেবু বা কোনও পুরনো পুতুল পড়ে থাকতে দেখেছেন আচমকা! খারাপ প্রভাব কাটাতে কিছু বাস্তু টিপস

জীবনে চলার পথে এমন বহু সমস্যার মুখোমুখি অনেক সময়েই হয়ে পড়েন মানুষ যার কারণ খুঁজে বের করার আগেই বহু কিছু তছনছ হয়ে যায়। এমনই কিছু সমস্যা নেগেটিভ এনার্জি নিয়ে আসে জীবনে। বলছেন বাস্তুশাস্ত্রবিদরা। একনজরে দেখা যাক কোন কোন পদ্ধতি অবলম্বন করলে কালো জাদু থেকে তন্ত্রমন্ত্রের কু প্রভাব কাটিয়ে ওঠা যায়। কয়েকটি টিপস।

কর্মস্থলে কাঁটা বা হাড় পড়ে থাকলে

কর্মস্থলে কাঁটা বা হাড় পড়ে থাকলে

কর্মস্থলে বা ব্যবসায়িক ক্ষেত্রে যেখানে আপনি কাজ করে থাকেন, সেখানে মাছের কাঁটা বা কোনও হাড়ের টুকরো দেখলে বুঝতে হবে , সেখানে নেতিবাচক প্রভাব পড়েছে। তাই এই সমস্যা দূর করতে এলাকা নুন , লেবু বা রাই সর্ষে দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করুন।

নোংরা পুরনো পুতুল যদি পড়ে থাকে!

নোংরা পুরনো পুতুল যদি পড়ে থাকে!

শাস্ত্রজ্ঞরা বলছেন কখনও যদি বাড়ির সামনে পুরনো পুতুল বা নোংরা আবর্জনা পড়ে থাকতে দেখা যায়, তাহলে তাহলে বাড়ির প্রবেশ দরজার সামেন সিদ্ধ যন্ত্র লাগাতে পারেন। এমনকি এবিষয়ে কোবএ বিশিষ্ট বাস্তুবিদের সঙ্গেও কথা বলে নিতে পারেন। এলাকা নুন জল দিয়ে পরিষ্কার করার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।

ব্যবসায়ে মন্দা আচমকা!

ব্যবসায়ে মন্দা আচমকা!

বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, বিশেষ কোনও কারণ ছাড়াই ব্যবসায়িক দিক থেকে বা কর্মস্থলের কিছু মন্দা দেখা দিতে শুরু করেছে। দেওয়ালে অযথা আঁকিবুঁকি দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে ওই এলাকার বেসিনে কিছুটা নুন ফেল দিয়ে পরে তা ধুয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা।

নেগেটিভ এনার্জি দূর করার প্রক্রিয়া

নেগেটিভ এনার্জি দূর করার প্রক্রিয়া

এদিকে,শাস্ত্রজ্ঞরা বলছেন, খারাপ প্রভাব কাটাকে রাতে শোবার আগে খাটের নিচে একটি পাত্রে অনেকটা জল ও নুন রেখে দিতে, সকাল হলেই তা এমন জায়গায় ফেলে দিত হবে। এতে ঘরের ভিতর নেতিবাচক প্রভাব কেটে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+