বাড়িতে এই সামান্য কিছু বাস্তু উপায় মেনে চললে কখনও হবেনা অর্থের অভাব

বাড়িতে এই সামান্য কিছু বাস্তু উপায় মেনে চললে কখনও হবেনা অর্থের অভাব

বাস্তুশাস্ত্র অনুযায়ী, এমন অনেক ধরনের প্রতিকারের কথা বলা হয় যা মেনে চললে ঘরের মধ্যে থাকা সকল নেতিবাচক শক্তি শেষ হয়ে ঘরে শুভ শক্তি প্রবেশ করতে শুরু করে। কোনও বাড়িতে যদি ইতিবাচক শক্তি ভরপুর থাকে, তাহলে পরিবারে অর্থনৈতিক সমৃদ্ধি, সুখ, সম্পদ এবং সুস্বাস্থ্য বজায় থাকে। কিন্তু অন্যদিকে, বাড়িতে যদি নেতিবাচক শক্তি থাকে তাহলে ব্যক্তির আর্থিক ক্ষতি, কাজে বাধা, রোগ এবং আরও নানা রকমের অশুভ লক্ষণ দেখা দেয়। বাস্তু মতে, বাড়িতে বাস্তু সংক্রান্ত কোনও দোষ থাকলে ব্যক্তির জীবনে বাধা ও অর্থের ক্ষতি হয়। জীবনে সুখ, সমৃদ্ধি ও সাফল্য পেতে হলে বাস্তু সংক্রান্ত বিষয়গুলিতে মনোযোগ দিলে জীবনে উন্নতি লাভ করা যায়। জেনে নেওয়া যাক কিছু সহজ বাস্তু প্রতিকার, যার দ্বারা বাড়িতে সুখ, সমৃদ্ধি বৃদ্ধি ঘটানো সম্ভব।

তুলসী গাছের সঠিক পরিচর্যা

তুলসী গাছের সঠিক পরিচর্যা

তুলসী গাছকে হিন্দু ধর্মে অত্যন্ত পূজনীয় বলে মনে করা হয়। এছাড়াও বাস্তুতেও তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব বা উত্তর দিকে তুলসী গাছ লাগাতে হবে। এতে করে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং সেই বাড়ির সদস্যদের মানসিক, শারীরিক ও আর্থিক সুবিধা প্রদান করে। এছাড়াও জীবনে অগ্রগতির জন্য সর্বদা বাড়ির উত্তর-পূর্ব অর্থাৎ ঈশান কোণ পরিষ্কার রাখা উচিত। এর কারণে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়, যা সম্পদ ও উন্নতি লাভের পথ খুলে যায়।

 জলের অপচয় না করা

জলের অপচয় না করা

সনাতন ধর্মে জ্যোতিষ এবং বাস্তু শাস্ত্রে জলকে সম্পদেরই একটি রূপ হিসাবে বিবেচনা করা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে, কল বা ট্যাঙ্ক থেকে অপ্রয়োজনীয়ভাবে জল প্রবাহিত হয়ে যাওয়া কখনওই শুভ বলে মনে করা হয় না। বাস্তু মতে, যে বাড়িতে কল থেকে লাগাতার টপ টপ করে জল পড়ে যায় সেই বাড়িতে মা লক্ষ্মী কখনও সম্পদ লাভের আশীর্বাদ দেন না। সেই সঙ্গে অসুস্থ্যতায় অযথা অর্থব্যয় হয়।

 হলুদ জলে ঘর মোছা

হলুদ জলে ঘর মোছা

জ্যোতিষশাস্ত্রে, বৃহস্পতি গ্রহকে সুখ এবং সমৃদ্ধির গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। কোনও ব্যক্তির জন্মছকে বৃহস্পতি গ্রহ দুর্বল হওয়ার কারণে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বৃহস্পতির প্রভাব জীবনে অনুকূল করতে প্রতিদিন ঘর মোছার জলে এক চিমটি হলুদ মিশিয়ে নিন। এতে ব্যবসার উন্নতি হতে শুরু করবে এবং পারিবারিক জীবনে অনেক উন্নতি হবে।

কাঁটা গাছ না পোঁতা

কাঁটা গাছ না পোঁতা

বাস্তু শাস্ত্র অনুসারে বাড়িতে যে কোনও রকমের ক্যাকটাস গাছ পোঁতা ঠিক নয়। তাই কারও বাড়িতে যদি কাঁটাযুক্ত, বা দুধের মত আঠা উৎপাদনকারী কিংবা বনসাই গাছ থাকে তাহলে তা সরিয়ে ফেলা উচিত। এর পরিবর্তে বাড়িতে ছোট ছোট সবুজ গাছ লাগানো শুভ, এটি বাড়িতে ইতিবাচক শক্তি প্রদান করে এবং আর্থিক পক্ষকে মজবুত করে। বাস্তুশাস্ত্র অনুসারে, ক্র্যাসুলা বা পাথরকুচি গাছ ঘরে ইতিবাচক শক্তি বাড়ায়। এমনটা বিশ্বাস করা হয় যে এই গাছটি রাখলে ঘরে সম্পদ বাড়ে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ ও বাস্তু শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+