ভুল করেও বাড়ির ছাদে এই জিনিসগুলি রাখবেন না, মা লক্ষ্মী রুষ্ট হবেন আপনার ওপর
ভুল করেও বাড়ির ছাদে এই জিনিসগুলি রাখবেন না, মা লক্ষ্মী রুষ্ট হবেন আপনার ওপর
বাস্তু মতে, বাড়ির ছাদে অপ্রয়োজনীয় জিনিস রাখলে নেতিবাচক শক্তির প্রভাব থাকে। এতে শুধু গৃহে বসবাসকারী সদস্যদের স্বাস্থ্যের উপরই খারাপ প্রভাব পড়ে তাই নয় ধন–সম্পদের দেবী লক্ষ্মীও ক্রুদ্ধ হন এবং সর্বদা অর্থের ক্ষতি হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে বাড়ির ছাদও পরিস্কার রাখা উচিত। বাড়ির ছাদে কিছু জিনিস রাখা খুবই অশুভ বলে মনে করা হয়। চলুন জেনে নেওয়া যাক বাড়ির ছাদে কোন জিনিস রাখা উচিত নয়।

জং ধরা লোহার জিনিস রাখবেন না
বাস্তু অনুসারে ছাদে মরচে পড়া লোহা বা লোহার জিনিস পরে থাকা খুবই অশুভ বলে মনে করা হয়। এটা শুধু আর্থিকভাবে নয়, শারীরিকভাবেও মানুষের ওপর খারাপ প্রভাব ফেলে।

ভাঙা গামলা সরিয়ে ফেলুন
বাস্তু মতে ভাঙা গামলা কখনও ছাদের ওপর রাখতে নেই। এতে অশুভ ফল পাওয়া যায়। এটা বাড়িতে নেতিবাচক শক্তি উৎপন্ন করে।

বাঁশ রাখা অশুভ
বাড়ির ছাদে বাঁশ রাখা অশুভ। এটা বাড়ির ছাদে থাকলে জীবনে অনেক বড় সমস্যা দেখা দিতে পারে।

বাঁশ, ঝাড়ু নয় ছাদে
যেমন, বাড়ির ছাদে বাঁশ, ঝাড়ু, মরচে পড়া জিনিসপত্র, ভাঙা কাঠ বা অব্যবহৃত আসবাবপত্র রাখবেন না। এতে মা লক্ষ্মী রুষ্ট হন এবং এতে আর্থিক ক্ষতি হয়।

শুকনো পাতা সরিয়ে ফেলুন
বাড়ির আশেপাশে গাছ থাকলে ছাদের ওপর পাতা বা শুকনো পাতা জমা হতে দেবেন না, পরিস্কার রাখতে হবে। নয়তো এটা আপনার আর্থিক পরিস্থিতি বিগড়ে দিতে পারে।

দড়ি রাখবেন না
ছাদে কাপড় শুকানোর জন্য দড়ি বেঁধে রাখায় কোনও সমস্যা নেই, কিন্তু অকারণে দড়ি ফেলে রাখা ভালো নয়। বাড়ির ছাদে দড়ি বা দড়ির বান্ডিল রাখা থাকে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন।












Click it and Unblock the Notifications