Vastu Tips: ধনী হতে চাইছেন, আজই বাড়ির পশ্চিম দিকে লাগান এই গাছটি

সবাই চান আর্থিক দিকে যথেষ্ট উন্নতি করতে, আর্থিক দিকে সাফল্য থাকলে মানসিক চাপও কিন্তু অনেকটাই কমে। আর এই অর্থ উপার্জনের জন্য সকলেই কঠিন পরিশ্রম করেন সকাল থেকে রাত পর্যন্ত। তবুও কিন্তু অনেকে ধনী হন আবার অনেকেই হন দরিদ্র। আবার এমন অনেকে রয়েছেন যারা প্রচুর অর্থ উপার্জন করার পরেও তাদের হাতে টাকা থাকে না। বলা হয় এই সমস্ত কিছুর জন্যই কিন্তু আমাদের বাস্তুত্রুটি দায়ী।

বলা হয়, এমন অনেক গাছ আছে যেগুলি আপনি যদি বাড়িতে লাগান তাহলে কিন্তু আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে। সর্বদাই আপনার পকেটে টাকা থাকবে। যদি আপনি বাড়িতে এই গাছটি লাগান তাহলে আপনার বাড়ির পশ্চিম দিকে লাগাবেন। এবং দেখবেন আপনার অর্থপ্রাপ্তি হবার সম্ভাবনা থাকবে। দেখুন সেই গাছটি কি?

Vastu Tips

  • এই গাছ লাগানো কি শুভ?

বাস্তুশাস্ত্রে বলা হয়, বাড়িতে যদি আপনি অ্যালোভেরা গাছ লাগান তাহলে আপনার জীবনে প্রেম, উন্নতি, চাকরিতে নাম, যশ, খ্যাতি ক্রমশ বাড়তে থাকবে। এমন কি আপনি যদি চাকরি করেন চাকরিতেও কিন্তু পদোন্নতি হবে, রাজনীতিতে ক্রমশ বাড়তে থাকবে খ্যাতি।

  • কোন দিক অ্যালোভেরা গাছ লাগানো শুভ?

তবে বাড়ির যেকোনোও দিকে অ্যালোভেরা গাছ লাগানো একদমই কিন্তু শুভ নয়। বাড়ির পশ্চিম দিকে লাগান এই গাছ। এটি কিন্তু বাস্তুশাস্ত্রে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

  • কোন দিকে এই গাছ লাগাবেন না

আপনি যদি বাড়ির পূর্বদিকে বা উত্তর দিকে এই গাছ লাগান তাহলে আপনার অর্থ ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। শুধু তাই নয়, পরিবারের সকলের সঙ্গেই লেগে থাকবে অশান্তি। তবে বাড়িতে পশ্চিম দিকে লাগান এই গাছ তাহলে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন দ্রুত।

  • কোন দিকে এই গাছ লাগালে সফলতা আসবে

যে ব্যক্তিরা বাড়ির পশ্চিম দিকে অ্যালোভেরা গাছ লাগান তারা তাদের প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারেন। এমনকি পরিবারের সকল সদস্যদের সঙ্গে তাদের জীবনে ভালোভাবে থাকতে পারেন। কোনও কাজেই তারা কিন্তু ব্যর্থ হন না।

  • বাড়ির পশ্চিম দিকে এই গাছ লাগানো শুভ?

তবে পশ্চিম দিকে যদি লাগাতে না পারেন তাহলে বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে এই গাছ লাগাতে পারেন। এটিও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাড়ির দক্ষিণ পূর্বকোণেও কিন্তু অ্যালোভেরা গাছ লাগাতে পারেন। এটি লাগালে আপনার পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। অশান্তির পরিবেশও কিন্তু বিরাজ করবে না।

  • পশ্চিম দিকে এই গাছ কি লাগানো যায়?

বাড়ির পশ্চিম দিকে অ্যালোভেরা গাছ লাগালে আপনার পরিবারে কেউ যদি অসুস্থ থাকেন, দীর্ঘদিন ধরে সেই ব্যক্তি দ্রুত সুস্থ হবেন, বাড়িতে আপনার বাড়িতে সর্বদা ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং নেতিবাচক শক্তি বিদায় নেবে। তাই অবশ্যই দিক মেনে বাড়িতে লাগাবেন অ্যালোভেরা গাছ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+