বিয়ের নতুন খাট ঘরের কোন দিকে রাখলে সুখ-সমৃদ্ধি বাড়বে জেনে নিন

বাড়িতে কোন দিকে খাট রাখা হচ্ছে, তার ওপর নির্ভর করছে বাড়ির সুখ সমৃদ্ধির অনেকটাই। বাস্তুশাস্ত্র মতে বাড়ির বেডরুমেই নির্ভর করে কীভাবে আসবে সুখ ও সমৃদ্ধি।

বাড়িতে কোন দিকে খাট রাখা হচ্ছে, তার ওপর নির্ভর করছে বাড়ির সুখ সমৃদ্ধির অনেকটাই। বাস্তুশাস্ত্র মতে বাড়ির বেডরুমেই নির্ভর করে কীভাবে আসবে সুখ ও সমৃদ্ধি। এজন্য বাস্তুশাস্ত্রবিদদের কিছু বিশেষ পরামর্শ রয়েছে। দেখে নেওয়া যাক সেই পরামর্শগুলি। যাঁদের সদ্য বিয়ে হয়েছে বা সামনেই বিয়ে তাঁরাও জেনে নিন বিয়ের খাট কোনদিকে রাখলে বাড়বে দাম্পত্য প্রেম।

ঘরের কোণ

ঘরের কোণ

বাস্তুশাস্ত্র মতে , ঘরের কোণে রাখা চলবে না খাট। এতে ঘরে ইতিবাচক ভাবনা চিন্তা কম ঢোকে। বাস্তুশাস্ত্রবিদদের মতে , ঘরের এক্কেবারে মাঝখানে থাকবে খাটটি। তাহলেই ঘরে থাকবে সুখ স্বাচ্ছন্দ্য।

উত্তরমুখী হবে না মাথা

উত্তরমুখী হবে না মাথা

বেডরুমে খাট এমনভাবে রাখতে হবে, যাতে শোওয়ার সময়ে মাথা উত্তর দিকে না থাকে। বলা হয়, দক্ষিণের দিকে মাথা করে শুয়ে থাকলে সেই বেডরুমে প্রেম আর সুখ শান্তি দুটিই বিরাজ করে।

দক্ষিণের দিকে মাথা

দক্ষিণের দিকে মাথা

আগেই বলা হয়েছে দক্ষিণ দিকে মাথা করলে সুখ শান্তি বজায় থাকে। তবে বাস্তুশাস্ত্রবিদরা বলছেন , দক্ষিণ দিকে মাথা করে শুলে ভাল ঘুম হয়। আর গৃহস্থে বিরাজ করে সুখ শান্তি।

পশ্চিম দিক

পশ্চিম দিক

ঘরের খাটটি যদি পশ্চিম দিক ঘেঁসে রাখা যায়, তাহলে গৃহস্থের মানুষদের সুনাম বজায় থাকে। এমনই দাবি বাস্তুশাস্ত্রবিদদের। আর পশ্চিমদিকে মাথা করে যদি পূর্বদিকে পা রেখে শোয়া যায়, তাহলে তা সমৃদ্ধি আরকও বাড়িয়ে দেয় বলে দাবি করা হচ্ছে।

বাথরুমের দরজা ও খাট

বাথরুমের দরজা ও খাট

বাস্তুশাস্ত্রবিদরা বলছেন বাথরুমের দরজা যেদিকে থাকে , তাঁর আশপাশে শোওয়ার খাট রাখা উচিত নয়। আর যদি তা হয়েও থাকে, তাহলে বাথরুমের দরজা যাতে সব সময়ে বন্ধ থাকে, সেদিকে নজর দিতে হবে।

খাটের সামনে আয়না

খাটের সামনে আয়না

কোনও বেড রুমেই খাটের সামনে আ.না রাখতে বারণ করছেন বাস্তুশাস্ত্রবিদরা। কারণ , খাটের প্রতিফলন যদি আয়নায় পড়ে যায়, তাহলে সেই গৃহস্থে স্বাস্থ্যহানি ও শারীরিক সমস্যা শুরু হতে থাকে।

আলাদা খাট

আলাদা খাট

অনেক সময়ে দেখা যায়, একটি করে খাট বা সিঙ্গল বেড দিয়ে একটি বড় খাট তৈরি করা হয় দাম্পতিদের জন্য। এরকমটা স্টাইলিশ হলেও, বাস্তুবিদরা বলছেন এতে দাম্পত্য জীবনে কুপ্রভাব পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+