জন্মাষ্টমীর দিন চটজলদি এইভাবে ঘর সাজিয়ে নিন বাস্তু মতে, মিলবে সমৃদ্ধি
যাবতীয় বিপদ থেকে ভক্তকে রক্ষা করতে তিনিই ত্রাতা। ত্রেতাতে তিনি রাম , দাপরে তিনি কৃষ্ণ। কখনও সংহারক, কখনওবা অনাথের নাথ, দীনের বন্ধু, একাকীর সঙ্গী... তিনি শ্রীকৃষ্ণ। আর জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে ঘির
যাবতীয় বিপদ থেকে ভক্তকে রক্ষা করতে তিনিই ত্রাতা। ত্রেতাতে তিনি রাম , দাপরে তিনি কৃষ্ণ। কখনও সংহারক, কখনওবা অনাথের নাথ, দীনের বন্ধু, একাকীর সঙ্গী... তিনি শ্রীকৃষ্ণ। আর জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে ঘিরে বিভিন্ন আয়োজন হয়ে থাকে বহু গৃহস্থে। কৃষ্ণপূজার মাধ্যমে নিজের অভিষ্ট লক্ষ্যে যেমন পৌঁছন যায়, তেমনই জন্মাষ্টমীর দিন বাড়ি বাস্তু মেনে সাজালে ঘরে আসে সমৃদ্ধি। এমনই দাবি বাস্তুশাস্ত্রবিদদের। জন্মাষ্টমীতে বাড়ি কেমন সাজাবেন, এ নিয়ে রইল কয়েকটি বাস্তু টিপস।

সাজিয়ে রাখুন বাঁশি
জন্মাষ্টমীর দিন কৃষ্ণের মূর্তির পাশে , বাড়ির যেকোনও দিকে বাঁশি রেখে দিন। বাড়ি সাজানোতে ব্যবহার করুন বাঁশি। বাস্তুশাস্ত্র অনুযায়ী এতে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক নিবিড় হয়।

বাঁশি রাখার ভালো দিক
অনেক বাস্তুবিদ মনে করেন , ঘরের বাস্তু ঠিক রাখতে এবং অর্থ সঞ্চয় বাড়াতে বাঁশি রাখা অত্যন্ত ভালো জিনিস। ফলে জন্মাষ্টমী কেটে গেলেও বাড়িতে রাখুন বাঁশি।

বাস্তু দোষ কাটাতে..
অনেকের মতে বাস্তু দোষ কাটাতেও এই বাঁশি কাজে লাগে। ফেংশুই মতে বাঁশের জিনিস বা বাঁশি দিয়েই বাস্তুদোষ কাটানোর ব্যবস্থা করা হয়। তাই ঘরে বাঁশি রাখা খুবই উপযুক্ত ।

ময়ূরের পালক
এদিন কৃষ্ণের মুকুটে লাগিয়ে রাখুন একটি ময়ূরের পালক। মনে করা হয়, এতে পরিবারের রক্ষা হয়। বাস্তু মতে অনেকেই মনে করেন বাড়িতে ময়ূরের পালক রাখা শুভ। এতে পরিবারের সদস্যদের মধ্যে ইতিবাচক মনোভাব জন্মায়।

কী দিয়ে কৃষ্ণের পূজা হবে ?
শ্রীকৃষ্ণের পূজায় ব্যবহার করুন ঘি, মধু, চন্দন। মনে করা হয়, এই কয়েকটি জিনিস ঘরে পূজার বেদীতে থাকা কৃষ্ণকে অর্পণ করলে , বাড়ি থেকে চলে যায় নেতিবাচক ভাবনা।












Click it and Unblock the Notifications