জীবনে সফলতা পেতে হলে বাস্তু মেনে বাড়ির এই দিকে রাখুন পাখির ছবি

বাস্তু মেনে বাড়ির এই দিকে রাখুন পাখির ছবি

‌জীবনে যদি সঠিকভাবে বাস্তু মেনে চলা যায় তবে আপনার উন্নতি কেউ রুখতে পারবে না। কিন্তু বাস্তুর যদি গণ্ডগোল হয় তবে অবনতির সঙ্গে সঙ্গে কপালে জোটে অশেষ দুর্ভোগ। বাস্তুশাস্ত্র বলছে ঘরের প্রতিটি খুঁটিনাটি বিষয়ের মধ্যেই লুকিয়ে থাকে সংসারের শান্তি-সমৃদ্ধি। বাড়ির ঠাকুরঘরটা কোথায় রয়েছে, বেডরুমটা কেমন, রান্নাঘরের যত্ন কতটা নেন তার উপর যেমন আপনার পরিবারের উন্নতি নির্ভর করে, একইরকমভাবে বাড়ির বারান্দার টবে কোন গাছ লাগালে ভাল, দেওয়ালের কোন দিকে কোন ছবি লাগালে মঙ্গল হবে সবই বাস্তুর ওপরই নির্ভর।

জীবনে সফলতা পেতে হলে বাস্তু মেনে বাড়ির এই দিকে রাখুন পাখির ছবি


সেরকমই আচার্য ইন্দু প্রকাশের মতে, বাড়িতে পাখির ছবি লাগানো শুভ। পাখির ছবি লাগালে বাড়িতে ইতিবাচক প্রভাব পড়ে। অনেক মানুষই রয়েছেন যাঁরা কঠোর পরিশ্রমের পরও সঠিকভাবে তার মূল্য পান না। বাস্তু মতে, সেই সব ব্যক্তি বাড়িতে যদি পাখির ছবি লাগান, তবে পরিবেশ আনন্দিত হয় এবং ফল পাবেন আপনি। আপনি চাইলে বাড়িতে সত্যিকারের পাখিও পুষতে পারেন। তবে যদি এটা না করতে চান তবে পাখির ছবি লাগালেও হবে।

পাখির ছবি বাড়িতে লাগালে ইতিবাচক প্রভাবের পাশাপাশি নেতিবাচক প্রভাব বাড়ি ও জীবন থেকে দূর হবে। আপনার কাজের উন্নতি তরতরিয়ে হবে। বাস্তু অনুযায়ী, ছোটপাখি, শৌখিন পাখি বা পাখির ছবি রাখা যেতে পারে বাড়ির বা ঘরের উত্তর-পশ্চিমে। তবেই সাফল্য মিলবে। এ ক্ষেত্রে উড়ন্ত পাখির ছবি বসার ঘরে রাকা যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+