জানেন কি ময়ূরের পালক কোথায় রাখলে বাড়ির বাস্তু দোষ কেটে যায়?
জানেন কি ময়ূরের পালক কোথায় রাখলে বাড়ির বাস্তু দোষ কেটে যায়?
বাস্তু শাস্ত্রে ময়ূরের পালককে বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়েছে। ময়ূর ভগবান কার্তিকের বাহন। এইজন্য ময়ূরের পালকে দেবতার বাস বলে বিশ্বাস করা হয়। এছাড়াও এই পালকে নয় গ্রহের বাস বলে মনে করা হয়। এটি ধর্মীয় কাজেও ব্যবহৃত হয়। এমনটা বিশ্বাস করা হয় যে ময়ূরের পালক বাড়ির আর্থিক সমস্যা দূর করে। জেনে নিন ময়ূরের পালক কতটা উপকারী।

আর্থিক সমস্যা সমাধানের জন্য
আপনি যদি কোনো ধরনের আর্থিক সমস্যায় ভুগছেন, তাহলে বাড়ির লকারটির দক্ষিণ-পূর্ব দিকে পালক রাখুন। দেখবেন আপনার আর্থিক সমস্যা মিটে যায়। এ ছাড়া ময়ূরের পালক রাখলে আটকে থাকা টাকাও পাওয়া যায়। সেই সঙ্গে থেমে থাকা কাজগুলোও সমাপ্ত হয়।

বাস্তু দোষ দূর করার জন্য
বাড়ির প্রধান গেটে গণেশের মূর্তির সঙ্গে ময়ূরের পালক রাখলে বাস্তু দোষ দূর হয়। সেই সঙ্গে ঘরের নেতিবাচক শক্তিও শেষ হয়ে যায়। এ ছাড়া ময়ূরের পালক রাখলে বাড়িতে কোনো অশুভ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না। যদি বাচ্চাদের পড়াশোনায় মন না বসে, তাহলে তাদের পনার ঘরে ময়ূরের পালক রাখুন। এতে বাচ্চাদের ক্রমাগত পড়াশোনায় মন বসবে।

ঝগড়া–অশান্তি থেকে বাঁচার জন্য
বাড়িতে কোনো ধরনের ঝামেলা হলে তা থেকে মুক্তি পেতে পুজোর ঘরে রাখা ধর্মীয় বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখুন। এতে করে দেব-দেবীরা খুশি হন, যার ফলে ঘরের কলহ শান্ত হয় এবং সুখ আসে।

সুখ–সমৃদ্ধির জন্য
ঘরে সুখ-সমৃদ্ধির জন্যও ময়ূরের পালক উপকারী। বাড়ির পুজোর জায়গায় শ্রীকৃষ্ণের মূর্তির সঙ্গে ময়ূরের পালক রাখুন। এছাড়াও ব্যবসায় ক্ষতি এড়াতে ময়ূরের পালক বাড়ি ও দোকানের পূর্ব দিকে রাখুন।

অপবিত্রতা দূর করতে
তিনটি ময়ূরের পালক একটি কালো সুতোয় বাঁধুন। একবার একটা সুপারি নিয়ে ২১ বার 'ওম শনৈস্কারায়া নমঃ' মন্ত্রোচ্চারণ করে জল ছিটিয়ে দিন। এর ফলে আপনার শনির দোষ কাটবে।

ভালবাসা বৃদ্ধি
বেডরুমে ময়ূরের পালক রাখুন। মনের মানুষের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। একে অপরের প্রতি টান ও ভালবাসা বাড়বে।

ভালবাসা বৃদ্ধি
বেডরুমে ময়ূরের পালক রাখুন। মনের মানুষের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। একে অপরের প্রতি টান ও ভালবাসা বাড়বে।












Click it and Unblock the Notifications