Vastu Tips: একটি পিপল গাছের পাতাই বদলে দিতে আপনার পারে ভাগ্য, জানেন, কিন্তু কীভাবে?
জ্যোতিষশাস্ত্রে (astrology) মনে করা হয়, এমন অনেক গাছ আছে যেগুলিতে ভগবান স্বয়ং বাস করেন। হিন্দুধর্মে, পুজোর সময় অনেক গাছের ডাল, পাতা দিয়েও পুজো হয়। বিশেষত, লক্ষ্মীপুজো আমের পল্লব ছাড়া হয় না। তেমনি জ্যোতিষশাস্ত্রে পিপল গাছকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, তার কারণ পিপল গাছে ভগবান বিষ্ণুর বাস বলে মনে করা হয়।
আপনি যদি আর্থিক সংকটের মুখে পড়েন তাহলে আপনিও বাড়িতে পিপল গাছের পাতা রাখতে পারেন। এটি রাখলে আপনার আর্থিক সঙ্কট কেটে যাবে, জীবনে আসবে সফলতাও। কোনও কাজেই পিছিয়ে থাকবেন না আপনি। সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। পিপল গাছের পাতা দিয়ে কীভাবে আপনি আপনার জীবন বদলে ফেলতে পারে এবং আর্থিক সঙ্কট কাটাতে পারেন, দেখুন।

- ঋণ থেকে মুক্তি পাবেন
যদি কোনও ব্যক্তি দীর্ঘদিন ধরে ঋণের বোঝা মাথায় নিয়ে থাকেন এবং তা শোধ করতে না পারেন তাহলে মঙ্গলবার একটি পিপল গাছের পাতা নিজের পার্সে রাখুন, এতে দ্রুত আপনার ঋণ শোধ করতে পারবেন এবং আর্থিক সঙ্কট থেকেও মুক্তি মিলবে।
- আর্থিক সঙ্কট থেকে কীভাবে মুক্তি পাবেন
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, পিপল গাছের পাতা যদি কেউ বাড়িতে রাখেন, তাহলে তার আর্থিক সংকট থাকে না। তবে পিপল গাছের পাতা গঙ্গাজল দিয়ে ধুয়ে দেবী লক্ষ্মীর সামনে রাখুন। পরদিন সকালে ঘুম থেকে উঠে এটি আপনি একটি নিরাপদ স্থানে বা পার্সে রাখুন। দেখবেন এই পাতায় যেন কেউ হাত না দেয়, তাহলে আপনার আর্থিক ক্ষতি হবে না। শুধু তাই নয়, অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবে আপনার।
- বাড়তি ব্যয় কমবে
যদি কোনও ব্যক্তি ব্যয়বহুলভাবে জীবন কাটান বা প্রচুর অর্থ উপার্জন করার পরেও সেই টাকা তিনি ধরে রাখতে না পারেন, তাহলে তিনি নিজের একটি পার্সে বা নিরাপদ কোনও স্থানে যেখানে কেউ হাত না দেন, সেই জায়গায় দেবী লক্ষ্মীর ছবিসহ একটি পিপল গাছের পাতা রাখুন। এতে আপনার হাতে টাকা থাকতে শুরু করবে। জীবনে সফলতা আসবে। আর্থিক দিকেও আপনি পিছিয়ে পরবেন না।
- চাকরি পাবেন
কোনও ব্যক্তি বারবার চাকরির পরীক্ষা দিলেও সেখানে সফলতা আনতে না পারেন এবং তাহলে শনিবার করে ঠাকুরের স্থানে বা দেবী লক্ষ্মীর সামনে একটি পিপল গাছের পাতা রাখুন এবং আপনার মনস্কামনা জানান, এতে আপনার দ্রুত চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে।
- কী করলে মনের ইচ্ছা পূরণ হবে
অনেকদিন ধরে আপনার মনের ইচ্ছে পূরণ না হয় তাহলে পিপল গাছের পাতায় সিঁদুর দিয়ে আপনার মনের ইচ্ছাতে লিখুন এবং সেই পাতাটি আপনি আপনার ভগবানের সামনে রাখুন। দেখবেন সেই পাতাটি কেউ যেন দেখতে না পায়, তাহলেই আপনার মনের ইচ্ছা দ্রুত পূরণ হবে।
- চোখের সমস্যা থেকে মুক্তি পাবে
এমন অনেকেই রয়েছেন যাদের চোখের নানান সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে যদি আপনি বের হতে চান তাহলে পিপল গাছের পাতা বৃহস্পতিবার মা লক্ষ্মীর পায়ে ছুঁইয়ে আপনি আপনার চোখে একবার দিন, তাহলে আপনার দৃষ্টি শক্তি বাড়বে এবং চোখের সমস্যাও দূর হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications