ভালো রেজাল্ট পেতে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য কিছু বাস্তু টিপস

পড়াশোনায় সন্তানের মনোযোগ বাড়াতে কয়েকটি সহজ উপায়ের সাহায্য নিন।

মনসংযোগ একটি বিষম বস্তু! সহজে এতে সকলে বশ করতে পারে না। কিন্তু যাঁরা একে একবার আয়ত্ত করে ফেলেছেন , তাঁরা জানেন এঁর গুরুত্ব কী ! সাধারণত বেশ কিছু পড়ুয়ার পড়াশোনায় মনযোগী হওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তবে তাদের এই সমস্য়া দূর করার উপায় বলে দিচ্ছে, বাস্তুশাস্ত্র ।

 বাড়িতে কয়েকটি পরিবর্তন

বাড়িতে কয়েকটি পরিবর্তন

বাস্তুশাস্ত্র একটি গুরুত্বপূর্ণ বিষয় বাড়িতে পড়াশোনার পরিবেশ তৈরির ক্ষেত্রেও। তাই বাড়ির পড়ার ঘরটি বা যে ঘরে আপনার সন্তান পড়াশোনা করে, সেটি পূর্বমুখে করা প্রয়োজন। কিম্বা উত্তর পূর্ব মুখে হলেও তা ভালো মনোযোগ বাড়ানোর ক্ষেত্রে।

স্টাডি রুমে কী কী থাকবে ?

স্টাডি রুমে কী কী থাকবে ?

বাড়িতে যখন স্টাডি রুম গড়ে তোলা হবে, তখন সেটি যেন বাথরুমের আশেপাশে তৈরি না হয়। এছাড়াও লক্ষ্য় রাখবেন আপনার সন্তান যে ঘরে পড়াশোনা করে, তার আশপাশে যেন কোনও বাথরুম না থাকে।

পড়ার ঘরে আলো-বাতাস

পড়ার ঘরে আলো-বাতাস

পড়ার ঘরে যেন ভালো রকমের আলোবাতাস ঢুকতে পারে, সেদিকে নজর রাখা উচিত। সেই ঘরে কোনও আয়না রাখলে তা, পড়ুয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলে বলে দাবি বাস্তুশাস্ত্রকারদের।

মনোযোগ বাড়াতে আরও কিছু বাস্তু টিপস

মনোযোগ বাড়াতে আরও কিছু বাস্তু টিপস

পূর্বদিকে মুখ করে পড়ুয়াদের পড়তে বসার পরামর্শ দিচ্ছেন বিস্তুশাস্ত্রবিদরা।তাঁদের দাবি এতে বাড়বে তাদের মনোযোগ। ঘরটিতে ময়লা না থাকাই ভালো।

টেবিল কোথায় থাকবে?

টেবিল কোথায় থাকবে?

পড়ার ঘরে টেবিলটি দেওয়ালের বিপরীতে না থাকাই ভালো। সম্বব হলে টেবিলে একটি সরস্বতীর ছবি রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।

স্টাডি ল্য়াম্প

স্টাডি ল্য়াম্প

স্টাডি ল্যাম্প থেকে মনোযগ বাড়ার সুয়োগ রয়েছে। এছাড়াও পড়ার ঘরে সুর্যোদয় সংক্রান্ত ছবি টাঙানো লাভজনক বলে দাবি বাস্তুশাস্ত্রবিদদের।

 স্টাডি রুমের জন্য সঠিক রঙ

স্টাডি রুমের জন্য সঠিক রঙ

পড়াশুনোর ঘরে হলুদ জাতীয় রঙ করা প্রয়োজনীয় বলে দাবি বহু বাস্তুশাস্ত্রবিদদের। এতে জ্ঞান যেমন বাড়ে, তেমনই বেড়ে যায়, বিদ্যা। জানার আগ্রহও বাড়তে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+