Vastu Tips: যতই আর্থিক কষ্ট আসুক না কেন, এই জিনিসগুলি ভুলেও বিক্রি করবেন না
এমন অনেকেই রয়েছেন যাদের জীবনে আর্থিক সংকট থাকার কারণে তারা ঘরে অনেক জিনিসে বিক্রি করে থাকেন। তবে জ্যোতিষশাস্ত্রে (astrology) এমন কিছু জিনিস আছে যেগুলি ঘর থেকে কখনোই বিক্রি করা উচিত নয়, এতে মা লক্ষ্মী রেখে যান এবং এতে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আরোও বেশি থাকে।
যদি আপনি এই জিনিসগুলো বিক্রি করেন, তাহলে আপনার পরিবারের নেতিবাচক শক্তি প্রবেশ করবে। সেই সঙ্গে সকলের সঙ্গে সকলের অশান্তি বাঁধতে থাকবে, দেখুন কোন কোন জিনিস কখনোই বিক্রি করবেন না।

গরুর দুধ
হিন্দু ধর্মে গরুকে দেবতা রূপে পুজো করা হয়, তাই গরুর দুধ কখনোই বিক্রি করা উচিত নয়, বিষ্ণু পুরান মতে বলা হয়, গরুর দুধ শুধুমাত্র বাছুরের জন্য, তা কিন্তু অন্য কারোর জন্য নয়। তাই এই দুধ বিক্রি করা ভালো নয়। এতে আপনার পরিবারের সকলের সঙ্গে অশান্তি বাঁধবে, আপনি কখনো সুখে থাকতে পারবেন না। আর্থিক দিকে নানান অশান্তির সম্মুখীন হতে হবে আপনাকে। তাই গরুর দুধ না বিক্রি করাটাই চেষ্টা করুন। তবে অনেকেই দুধের ব্যবসা করেন, তবে এটি সংসারের জন্য খুব একটা ভালো নয়।
গুড়
বিষ্ণুপুরাণ মতে, গুড় হল সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। গুড়বাড়িতে তৈরি করলেও কখনো এটি বিক্রি করবেন না। দেবতা বিষ্ণু ও মা লক্ষ্মী খুব রেগে যান। আপনার আর্থিক দিকে উন্নতি হবে না। যদি আপনার কাছে কেউ গুড় চায় তাহলে আপনি তাকে খুশি মনে দেবেন, কিন্তু কখনোই তাকে সেটি দিয়ে তার থেকে টাকা নেবেন না বা বিক্রি করবেন না। এটি আপনার আর্থিক দিকে অভাব টেনে নিয়ে আসবে।

সরিষার তেল
সরিষার তেলের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। তাই এই তেল কখনোই বিক্রি করা উচিত নয়। যদি আপনার মাটিতে তেল পড়ে তাহলে কখনোই কষ্ট পাবেন না। কারণ এতে আপনার আর্থিক দিকে উন্নতি হবে। সেই সঙ্গে যদি কেউ সরষে তেল আপনার থেকে চায় তাকে আপনি তেল দেবেন কিন্তু তার থেকে অর্থ নেবেন না। এতে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। জীবনে সাফল্য আসবে না। মা লক্ষ্মীর কোপে আপনার জীবনে আর্থিক সংকট লেগেই থাকে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications