Vastu Tips: কোন কোন বাড়িতে তুলসী গাছ একদমই লাগানো উচিত নয়, জানেন
জ্যোতিষশাস্ত্রে (astrology) থেকে হিন্দু ধর্মে, তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। তুলসী গাছ আমরা দেবতারূপে পুজো করে থাকি, প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী গাছের বিশেষ পুজো করা হয়। সেই সঙ্গে সন্ধেবেলা প্রদীপ জ্বালিয়ে আরতিও করা হয়।
মনে করা হয়, যে বাড়িতে তুলসী গাছ থাকে, সেই বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন, লক্ষ্মীর সঙ্গে তুলসী গাছের বিশেষ সম্পর্ক রয়েছে। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে আর্থিক দিকে কখনোই অভাব আসে না, পরিবারের সুখ, সমৃদ্ধি বিরাজ করে । কারোর সঙ্গে কারোর ঝগড়া অশান্তি হয় না।

- কোন বাড়িতে তুলসী গাছ লাগানো উচিত নয়
তুলসী গাছ বাড়িতে থাকলে কখনোও আর্থিক দিকে অবনতি হয় না সেই বাড়ির সদস্যদের। তবে এমন অনেক বাড়ি আছে যে বাড়িতে তুলসী গাছ লাগালে দেবী লক্ষ্মী রেগে যান। সেই বাড়িতে কখনোই তুলসী লাগানো উচিত নয়। তাদের জীবনে আর্থিক সংকট কখনো কাটে না। কোনও কাজেই তারা সফলতা অর্জন করতে পারেন না। দেখুন কোন কোন বাড়িতে তুলসী গাছ লাগানো একদমই উচিত নয়।
- যে বাড়িতে আমিষ খাওয়া হয়
যে বাড়িতে আমিষ খাওয়া দাওয়া করা হয় অর্থাৎ যারা মাছ-মাংস ছাড়া থাকতে পারেন না সেই বাড়িতে তুলসী গাছ লাগানো একদমই উচিত নয়। এতে সেই পরিবারের সুখ বজায় থাকে না।
- যে বাড়িতে মদ খাওয়া হয়
যে বাড়িতে মদ খাওয়া হয় সেই বাড়িতে কখনোই তুলসী গাছ লাগানো হয় উচিত নয়। কারণ তুলসী গাছ যে বাড়িতে থাকে সে বাড়িতে সাত্ত্বিক থাকতে হয়। কখনোই তুলসী গাছ বড়িতে লাগিয়ে মদ খাবেন না, এতে নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে।
- যে বাড়িতে জুয়া খেলা হয়
আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে কখনোই জুয়া কখনোই খেলবেন না। কথিত আছে, যে বাড়িতে জুয়া খেলা হয় সেই বাড়িতে তুলসী গাছ লাগালে দেবী লক্ষ্মী রেগে যান। এটি হলে আপনার জীবনে সর্বনাশের সময় শুরু হবে। কোনও কাজেই মিলবে না সফলতা। আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications