Vastu Tips: বিনা পয়সায় কখনোই এই জিনিসগুলি বাড়িতে আনবেন না, জীবনে আসতে পারে আর্থিক সঙ্কট!
আমরা এমন অনেকেই রয়েছি যারা প্রচুর অর্থ উপার্জন করার পরেও অর্থ ধরে রাখতে পারি না । বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকে, সংসারে লেগে থাকে অশান্তি। তবে এর পেছনে প্রথম দায়ী কিন্তু বাস্তুত্রুটি, এমনটাই বলছে জ্যোতিষ বিশেষজ্ঞরা। আমাদের নিত্য দিনের ছোট ছোট ভুলই আমাদের জীবনে নানান অসুবিধার সৃষ্টি করে, যে কারণে আমাদের আর্থিক সঙ্কট দেখা দেয় জীবনে।
অনেক সময় আমরা অনেক ছোট ছোট জিনিস আমাদের ঘরে না থাকার কারণে আমরা সকলের থেকে চেয়ে নি, যেমন রুমাল, লোহা, তেল, নুন ইত্যাদি এগুলি কারোর থেকে কখনোই চেয়ে এনে ব্যবহার করা উচিত নয়, এতে আপনার ঘরে আর্থিক অবনতি লেগে থাকবে, সেই সঙ্গে বাস্তত্রুটির সৃষ্টি হবে। যদি আপনি আর্থিক উন্নতি করতে চান তাহলে এই জিনিস গুলি পয়সা ছাড়া কারোর থেকে এনে ব্যবহার করবেন না। দেখুন সেই জিনিসগুলির মধ্যে কী কী পরছে।

নুন
নুনের সঙ্গে শনি গ্রহের বিশেষ সম্পর্ক রয়েছে। তাই নুন কখনোই কারোর থেকে চেয়ে নিয়ে আসবেন না। যদি কখনোও কারোর থেকে নুন আপনাকে আনতেই হয় তাহলে তাকে এক টাকা হলেও দিয়ে দেবেন অর্থাৎ বিনা পয়সা কারোর থেকে নুন আনবেন না। যদি এটা আপনি বিনা পয়সার নুন আনেন তাহলে আপনার বাড়িতে রোগ হলেই থাকবে এবং পরিবারের সকলের সঙ্গে সকলের অশান্তির সৃষ্টি হবে।
ছুঁচ
ছুঁচ কখনোই বিনা পয়সায় আনা উচিত নয়। বিনা পয়সায় ছুঁচ আনলে বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করে এবং ইতিবাচক শক্তি বাড়ী থেকে বিদায় নেয়। যদি আপনি আপনার দাম্পত্য জীবনে অশান্তি লেগেই থাকবে, আপনি কোনও কাজে এগিয়ে যেতে পারবেন না। আপনার সঙ্গে সকলের অশান্তি বাঁধবে থাকবে।

রুমাল
ভুলেও কখনো কারোর থেকে বিনা পয়সায় রুমাল নেবেন না। এতে মানুষের মধ্যে বিভেদের সৃষ্টি হয়। পারফস্পরিক সম্পর্ক খুব খারাপ হয়। এতে সকলের সঙ্গে সকলের অশান্তি বাঁধে। রুমাল চেয়েও ব্যবহার করবেন না কারোর থেকে। রুমাল নেবেন না কারোর থেকে যেমন তেমন কাউকে রুমাল ধারও দেবেন না।
লোহা এবং তেল
লোহা এবং তেল এই দুটি শনি গ্রহের সঙ্গে বিশেষ সম্পর্কিত। তাই কখনো কারোর থেকে লোহা বা তেল এনে বাড়িতে ব্যবহার করবেন না। এগুলো ব্যবহার করলে আপনার আর্থিক সংকট কখনোই কাটবে না এবং শনিদেবের অশুভ দৃষ্টি আপনার ওপর পড়বে। এই জিনিস কিন্তু কখনো বাড়ি থেকে কাউকে ধারও দেবেন না। এতে আপনার জীবনে দারিদ্রতা লেগেই থাকবে। উন্নতি করতে পারবেন না। যদি এই জিনিসগুলি আপনাকে একান্তই নিতেই হয় তাহলে এই জিনিসগুলি কোনও কিছু পয়সা দিয়ে তবেই কিন্তু নেবেন। বিনা পয়সায় নেবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications