Vastu Tips: দেবী লক্ষ্মী ও মা অন্নপূর্ণার কৃপা পেতে রান্নাঘরের এই ভুলগুলি এড়িয়ে চলুন

এমন অনেক পরিবারই রয়েছে যারা প্রচুর অর্থ উপার্জন করার পরেও সঠিকভাবে ধরে রাখতে পারেন না, তাদের আর্থিক সঙ্কট জীবনে দেখা যায়। কেন তাদের আর্থিক সঙ্কট দেখা দেয় তা তারা নিজেরাও বুঝতে পারেন না, তবে জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হচ্ছে, তারা অনেক সময় এমন অনেক ছোটখাটো ভুল করে থাকে যাতে তাদের বাস্তুত্রুটির সৃষ্টি হয়। আবার এই ছোটখাটো ভুল আমাদের জীবনে সর্বনাশ পর্যন্ত ডেকে আনে।

রান্নাঘর আমাদের কাছে মন্দির, কারণ রান্নাঘরে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। রান্নাঘর অত্যন্ত পবিত্র জায়গা। এখানে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। রান্নাঘরে এমন অনেক কাজ আছে সেগুলো যদি আমরা ভুল করি তাদের মা লক্ষ্মী রেগে যান এবং মা অন্নপূর্ণা ও রেগে যান। তার জন্য আমাদের জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। রান্নাঘর সংক্রান্ত এই ভুলগুলি কখনোই করবেন না, এতে দেবতাদের রাগের মুখে পরতে হবে আপনাকে, জানুন সেগুলি কী কী।

Vastu Tips

পুজো করুন

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, রান্না করার আগে সর্বদাই রান্নাঘরে পুজো করুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর এখন এতে মা লক্ষ্মী খুব খুশি হন, তিনি ইতিবাচক শক্তি নিয়ে আপনার রান্নাঘরে প্রবেশ করবেন, আপনার রান্নাঘর শস্যে ভোরে উঠবে।

আগে দেবতাকে খাবার নিবেদন করুন

রান্নাঘরে যখন রান্না করবেন সেই রান্নার প্রথম খাবারটি আপনি দেবীকে অর্পণ করুন, তারপর নিজেরা খান, এতে মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পাবেন। এতে মা লক্ষ্মীও খুব খুশি হবেন।

আর্থিক উন্নতি

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, মা লক্ষ্মী যদি কোনও ব্যক্তির উপর খুশি হন তাঁর আর্থিক দিকে উন্নতি হয়, তাঁর জীবনে সাফল্য লেগেই থাকে। কোন সমস্যার সম্মুখীন তাঁকে হতে হয় না।

Vastu Tips

রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন

আপনি যদি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে কিন্তু অনেক সময় দেবী লক্ষ্মী রেগে যান। এতে আপনার আর্থিক দিকে নানান সমস্যার সৃষ্টি করবেন তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে আপনি ভালো থাকতে পারবেন না, অশান্তি লেগেই থাকবে জীবনে।

অহংবোধ ত্যাগ করুন

অর্থ আছে বা আপনি ধনী তাই কখনোই কিন্তু অহংকার করবেন না। এতে মা লক্ষ্মী খুব রেগে যাবেন। অন্নপূর্ণা দেবীর কোপের মুখে পড়বেন আপনি। এতে আপনার আর্থিক ক্ষতি হবে। শুধু তাই নয়, আপনার দারিদ্রতা পর্যন্ত জীবনে আসতে পারে। কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না, তাই অহংকার বোধকে ত্যাগ করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+