আত্মবিশ্বাস বাড়াতে মেনে চলুন এই সহজ পন্থাগুলি, বলছে বাস্তুশাস্ত্র

আত্মবিশ্বাসের অভাব হলেই বহু ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। একনজরে দেখে নেওয়া যাক আত্মবিশ্বাস বাড়াতে কী কী প্রয়োজন? বাস্তুশাস্তর কী বলছে?

যেকোনও কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস একটিবড় বিষয়। গৃহিনী থেকে চাকুরীরতা মহিলা, কিংবা সফ্টওয়্যার সংস্থা নামী পদাধিকারী থেকে দোকানের মালিক , সকলেরই সাফল্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে আত্মবিশ্বাসে। শুধু তাই নয়, স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়া এদেরও আত্মবিশ্বাস বহুক্ষেত্রেই প্রয়োজন। ব্যক্তিগত জীবন হোক বা পেশাগত জীবন, আত্মবিশ্বাসে ভর করে অনেকেই জিতে নেন কঠিন চ্যালেঞ্জ। কিন্তু আত্মবিশ্বাসের অভাব হলেই বহু ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। একনজরে দেখে নেওয়া যাক আত্মবিশ্বাস বাড়াতে কী কী প্রয়োজন? বাস্তুশাস্তর কী বলছে?

সোনার ব্যান্ড

সোনার ব্যান্ড

ডান হাতে সোনার ব্যান্ড জাতীয় কিছু পরার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। সোনার ব্যান্ড না পেলে রিস্টলেট বা চুরিও পরতে পারেন মহিলারা। তবে তা ডান হাতেই পরতে হবে। এছাড়াও ডানহাতের অনামিকাতে সোনার আংটি পরার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্র বিদরা।

সূর্যোদয়

সূর্যোদয়

আত্মবিশ্বাস বাড়াতে হলে আপনাকে উঠতে হবে ভোর বেলায়। শাস্ত্র বলছে, ভোরের সূর্যোদয় ৫ মিনিট ধরে দেখলেও বাড়ে আত্মবিশ্বাস। জন্মায় কাজের ইচ্ছা শক্তি। ফলে এগুলি সাহায্য করে দিনের বাকি সমস্ত কাজ সাফল্যের সঙ্গে করতে।

সূর্যোমুখী

সূর্যোমুখী

বাড়ির পূর্বদিকে পুঁতে ফেলুন সূর্যোমুখী গাছ। কিংবা ঘরের পূর্বদিকে রাখুন কিছু সূর্যমুখী ফুল। ঘর সাজানোর জন্য এই সূর্যমুখী ফুলগুলো যেমন ভালো লাগবে, তেমনই গৃহস্থের সকলকে এনে দেবে বাড়তি আত্মবিশ্বাস।

মন্ত্রোচ্চারণ

মন্ত্রোচ্চারণ

প্রতিদিন সকাল উঠে মন্ত্রোচ্চারণেও মেলে অনেক সমস্যার সমাধান। সূর্যমন্ত্র জপ করলে আত্মবিশ্বাস বাড়ে বলে দাবি করেছেন অনেক বিশেষজ্ঞ। অথবা সূর্যের বারোটা নাম জপ করলেও পূরণ হয় বহু ইচ্ছা। মেলে আকাঙ্খিত জিনিস।

 দেওয়ালের রঙ

দেওয়ালের রঙ

বাড়িতে পূর্বদিকের দেওয়ালের রঙ যদি সবুজ বা হলুদ হয় তাহলে সেই বাড়ির সদস্যদের আত্মবিশ্বাসের অভাব হয় না। যদি দেওয়ালের রঙ হলুদ করা সম্ভব না হয়,তাহলে পূর্বদিকে রাখুনহলু দ বা সুবদ রঙের কোনও ওয়াল পেন্টিং বা কোনও বস্তু।

কোন দিকে মুখ করে খাওয়া উচিত?

কোন দিকে মুখ করে খাওয়া উচিত?

খাওয়ার সময়ে পূর্ব দিকে মুখ করে খান। এতে আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তি দুইই বাড়ে। এমনই মত, বাস্তুশাস্ত্রবিদদের। বাস্তুবিদদের বক্তব্য শুধু এতে আত্মবিশ্বাসই বাড়ে না, গৃহস্থেও আসে শান্তির পরিবেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+