Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভুলেও ঝাঁটা নিয়ে করবেন না এই কাজগুলো, ঘর থেকে টাকা হু হু করে বেরিয়ে যেতে পারে! কী বলছে বাস্তুটিপস

ভুলেও ঝাঁটা নিয়ে করবেন না এই কাজগুলো, ঘর থেকে টাকা হু হু করে বেরিয়ে যেতে পারে! কী বলছে বাস্তুটিপস

যে পরিশ্রম করা হচ্ছ, তার উপযুক্ত ফসল পেতে মরিয়া অনেকেই। তবে পরিশ্রমের সঙ্গে সঙ্গে উপযুক্ত ফলাফল পেতে পারেন না সকলে! এই জায়গা থেকে কার্যকরী ফল দেয় বাস্তুশাস্ত্র। বাস্তুশাস্ত্র মতে খুব ছোট ছোট কয়েকটি কাজ করলেই জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান সম্ভব হয়। তাই বাস্তুমতে কিছু ছোট ছোট টিপসের হাত ধরে দেখে নেওয়া যাক, কোন কাজ করলে জীবনে সংসারে আসে প্রশান্তি। মেলে আকাঙ্খিত রাস্তা। এদিকে, বাড়িতে যাতে অর্থ সম্পত্তির অসুবিধা না হয়, তার জন্য বাস্তুশাস্ত্র টিপসে সন্ধ্যেবেলা কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হচ্ছে। একনজরে দেখা যাক, এই সমস্ত কাজগুলি।

সূর্যাস্তের পর কী করণীয়?

সূর্যাস্তের পর কী করণীয়?

বাড়িতে ঝাড়ু দেওয়ার সময় অনেক সময়ই গায়ে ঝাড়ু লাগলে মনে করা হয় যে তা অশুভ। এতে রোগভোগের সম্ভাবনা বাড়িতে বেশি থাকে বলে মনে করা হয় । তাই অনেকেই ঝাড়ুতে পা লাগিয়ে তা কাটিয়ে দিতে চান। তবে বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, ঝাড়ুতে ভুলেও যেন পা না দেওয়া হয়। কারণ ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে মানা হয়।আর সূর্যাস্তের পর কোনও মতেই যেন ঝাড়ুতে পা না দেওয়া হয়, তার বিষয়ে সতর্ক থাকা জরুরি।

সূর্যাস্তের পর ঘর ঝাড়ু নয়!

সূর্যাস্তের পর ঘর ঝাড়ু নয়!

অনেকেই বাড়িতে সূর্যাস্তের পর ঝাড়ু দেন। এদিকে, আবার বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, সূর্যাস্তের পর কোনও মতেই মা লক্ষ্মীর প্রতীক ঝাড়ু ব্যবহার করা উচিত নয়। ফলে সন্ধ্যে হয়ে গেলে যেমন ঈশ্বর শয়নযাত্রা করেন বলে ধরে নেওয়া হয়, তেমনই ঝাড়ু ব্যবহার করা উচিত নয় বলেও ধরে নেওয়া হয়।

 ভেঙে যাওয়া ঝাড়ু

ভেঙে যাওয়া ঝাড়ু

কখনওই ভেঙে যাওয়া ঝাড়ু ব্যবহার না করা উচিত। মনে করা হয়, এতে সংসারে ঝুট ঝামেলা যেমন বাড়ে, তেমনই আর্থিক জটিলতাও বাড়তে থাকে। তাই ভেঙে যাওয়া ঝাঁটাকে কখনও বাড়ির কাজে ব্যবহার করা উচিত নয়। ভাঙা ঝাঁটা নিয়ে কাজ করলে বাড়ির সদস্যরা সর্বদাই অসুস্থ থাকেন।

শনিবার ঝাঁটা কেনা যায় কি?

শনিবার ঝাঁটা কেনা যায় কি?

শনিবার করে ঝাঁটা কিনতে বারণ করছেন শাস্ত্রবিদরা। অনেকেই বলছেন ঝাঁটা যেহেতু লক্ষ্মীর প্রতীক তাই শনিবার তা কেনা উচিত নয়। এছাড়াও তাঁরা বলছেন, ঝাঁটা সর্বদা শুইয়ে রাখুন, কোনও মতেই তা দেওয়ালে হেলান দিয়ে রাখবেন না।

 জলে ধুয়ে ফেলবেন না ঝাঁটা, কোথায় রাখা উপযুক্ত?

জলে ধুয়ে ফেলবেন না ঝাঁটা, কোথায় রাখা উপযুক্ত?

বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, ঝাঁটা কোনও মতেই ঘরের বাইরে রাখবেন না। বরং যেখানে কেউ দেখতে পায় না সেখানে রাখুন ঝাঁটা। বাড়ির ঝাঁটার উপর যাতে বাইরের মানুষের দৃষ্টি না পড়ে, তার বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও জলে এই ঝাঁটা কখনওই ধুয়ে ফেলবেন না বলেও বার্তা দিচ্ছন বাস্তুশাস্ত্রবিজরা।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+