Vastu Tips For Purse: ভুলেও পার্সে এই জিনিসগুলি রাখবেন না, কিন্তু কেন?
প্রতিটি মানুষই কঠোর পরিশ্রম করেন আর্থিক উপার্জন যাতে ভালো হয় তার জন্য, তবে এমন অনেকেই রয়েছেন যারা কঠিন পরিশ্রম করার পরেও সঠিকভাবে উপার্জন করতে পারেন না। আবার উপার্জন করলেও পয়সা ধরে রাখতে পারেন না। এর জন্য প্রধানত দায়ী হচ্ছে বাস্তুত্রুটি।
আবার জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, এমন অনেক ভুল আছে সেগুলো যদি আপনি করেন তাহলে আপনার আর্থিক সঙ্কট লেগে থাকবে। যেমন- আপনি যদি পার্সে এই জিনিসগুলি রাখেন, তাহলে আপনি যতই উপার্জন করুন না কেন কিছুতেই আপনি অর্থ ধরে রাখতে পারবেন না। কোন কোন জিনিস পার্সে রাখা উচিত নয়।

- পুরানো বিল
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, আপনি ভুল করেও আপনার পার্সে পুরনো বিল রাখবেন না। এটি রাখলে আপনার আর্থিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকবে। যতই আপনি উপার্জন করুন না কেন আপনি আপনার টাকা, পয়সা কিছুতেই ধরে রাখতে পারবেন না। বাড়তি খরচও ক্রমশ বাড়তে পারবে।
- ছবি
অনেকেই পার্সে ছবি রাখেন, তা কোন মানুষের জীবিত ছবি বা মৃত ব্যক্তির ছবি কোনোটিই রাখা উচিত নয়। মানিব্যাগে কখনোই ছবি রাখবেন না। এতে আপনার আর্থিক অবনতি হবে। শুধু তাই নয়, আপনার বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে। এছবি যদি আপনার পার্সে থাকলে তা সরিয়ে ফেলুন।
- দেবতার ছবি
অনেকেই নিজের পার্সে দেবতার ছবি রাখেন, তবে এধরনের ছবি রাখা খুব অশুভ বলে মনে করা হয়। কখনোই দেবতার ছবি রাখবেন না।
- অগোছালো করে টাকা করে রাখবেন
পার্সে কখনোই টাকা এক সঙ্গে জড়িয়ে রাখবেন না অর্থাৎ পেঁচিয়ে টাকা রাখবেন না। টাকা সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করবেন। এতে আপনার বাস্তু দোষ কাটবে, আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন।

- টাকা, পয়সা এক জায়গায় রাখবেন না
অনেকেই একটি পয়সার ব্যাগে একসঙ্গে টাকা-পয়সা, খুচরো পয়সা রেখে দেন, তবে এটি জ্যোতিষশাস্ত্রে খুব অশুভ বলে মনে করা হয়। আপনি যে জায়গায় নোট রাখবেন সে জায়গায় কখনোই খুচরো পয়সা রাখবেন না।
- চাবি
পার্সে কখনোই চাবি রাখা উচিত নয়, চাবি রাখলে আপনার জীবনে দারিদ্রতা নেমে আসবে। আর্থিক সংকট লেগে থাকবে। কখনোই এই সংকট থেকে আপনি বেরোতে পারবেন না। সেই সঙ্গে বাড়তে থাকবে বাড়তি খরচও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications