বাস্তুমতে বসার ঘরে টিভি, অ্যাকোয়ারিয়াম কোনদিকে রাখা উচিত, গৃহস্থে সমৃদ্ধি নিয়ে কিছু টিপস
বাস্তুমতে বসার ঘরে টিভি, অ্যাকোয়ারিয়াম কোনদিকে রাখা উচিত, গৃহস্থে সমৃদ্ধি নিয়ে কিছু টিপস
বাড়ির ভিতর শান্তি, সমৃদ্ধি বজায় রাখতে শুধুই যে সদস্যদের আচরণই একমাত্র বিষয়, তা নয়! বাস্তুশাস্ত্র মতে ঘরের আসবাব কোনটি কোনদিকে রয়েছে, তার ওপরেও নির্ভর করে ঘরের ভিতর শান্তির পরিবেশ কতটা থাকবে। একনজরে দেখা যাবে ড্রইং রুম বাস্তুশাস্ত্র মতে কেমন হওয়া উচিত।

বাস্তুমতে ড্রইং রুম কোনদিকে থাকা দরকার?
বাস্তুশাস্ত্র মতে ড্রইং রুম বাড়ির পূর্ব বা উত্তর দিকে হওয়া উচিত। এতে বাড়িতে লোকজনের আগমন বাড়ে। হিন্দু মতে, মনে করা হয় অতিথি স্বয়ং নারায়ণের অংশ। ফলে বাড়িতে অতিথি সমাগম ভালো বিষয়। আর উত্তর পশ্চিম প্রান্তে বসার ঘর থাকলে তাতে পরিবারের মানুষের অস্থিরতা প্রবল হয়।

বসার ঘরের ফ্লোর কেমন হবে?
বাস্তু মতে , বসার ঘরের ফ্লোরে যে স্লোপ থাকবে তা পূর্ব থেকে উত্তর মুখী হতে হবে। বসার ঘরের ভারী জিনিস পশ্চিম দিকে রাখা ভালো। কেউ যদি সোফা বা চেয়ারে বসেন, তাহলে তাঁদের মুখ যেন পূর্ব মুখে থাকে। এতে বসার ঘরে সুখ শান্তি বাড়ে।

বসার ঘরে কোন ছবি লাগাবেন?
বসার ঘরে কোনও জন্তু বা তলোয়ার, যুদ্ধের ছবি না রাখাই ভালো। যদি বসার ঘরে ধর্মগুরুর ছবি রাখতে হয়, তাহলে তা উত্তর পূর্ব দিক করে রাখা ভালো।

অ্যাকোয়ারিয়াম কোনদিকে থাকবে?
বসার ঘরে অ্যাকোয়ারিয়াম উত্তর পূর্ব দিক করে রাখলে তা ভালো ফল দেয়। এছাড়াও কোনও ফোয়ারা জাতীয় জিনিস যদি বসার ঘরে রাখার পরিকল্পনা যযথাকে, তা পূর্ব দিকে রাখতে পারেন।

টিভি, টেলিফোন কোনদিকে রাখবেন?
বসার ঘরে টিভি, টেলিফোন বা আলমারি জাতীয় কোনও জিনিস ঘরের কোণের দিকে রাখবেন না। বাস্তুশাস্ত্রবিদ আচার্য ইন্দু প্রকাশ বলছেন, টিভি,টেলিফোন বসার ঘরের দক্ষিণ দিকে রাখা উচিত। যাতে তার মুখ উত্তর দিক বরাবর হয়।












Click it and Unblock the Notifications