Vastu tips for home: ভুলেও বাড়ির পশ্চিমদিকে এই জিনিসগুলি রাখবেন না, অর্থহানির সম্ভাবনা থাকে
এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা প্রচুর উপার্জন করার পরও টাকা ধরে রাখতে পারেন না। আর্থিক অবনতি তাদের জীবনে লেগে থাকে। তাদের পরিবার কখনোই সুখের মুখ দেখে না। সব সময় তাদের বাড়িতে অশান্তির পরিবেশের সৃষ্টি হয়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, এর পেছনেই প্রধান কারণ হচ্ছে, বাস্তুত্রুটি বা যদি কোনও বাড়িতে বাস্তুত্রুটি থাকে তাহলে তাদের জীবনে কখনোও সাফল্য আসে না। সে বাড়িতে দেবতারাও বাস করেন না।
আর্থিক দিকে অবনতি লেগে থাকে। নানান অসুবিধার সম্মুখীন হতে হয় তাঁদের। এমন অনেক জিনিস আছে যেগুলি বাড়ির পশ্চিম দিকে রাখা যায় না, কিন্তু কেন হয় বাস্তুত্রুটি, যা হয়তো আমরা অনেকেই জানিনা। বাড়ির পশ্চিম দিকে কোন কন জিনিস রাখবেন না, দেখুন।

বাড়ির পশ্চিম দিকে কী কী রাখবেন না
জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, এমন অনেক জিনিস আছে যেগুলি আমরা ভুল করেই বাড়িতে করে ফেলি, যেমন যেদিকে আমাদের বাড়িr রান্নাঘর বা মূল দরজা বা জলের ট্যাঙ্ক রাখা উচিত সেদিকে আমরা সেগুলো রাখিনা। যদি কোনটি পশ্চিম দিকে করা উচিত তো সেটি আমরা ভুল করে পূর্বদিকে করে ফেলি। আর এই কারণে অনেক সময় আমাদের বাড়িতে বাস্তুত্রুটির সৃষ্টি হয়।
আর যে এই কারণে আমাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। জানুন বাড়ির কোন দিকে রান্নাঘর, মূল প্রধান দরজা, জলের ট্যাঙ্ক ইত্যাদি রাখা উচিত। বাড়ির পশ্চিম দিকে কখনোই কোন কিছু কোন শুভ জিনিস রাখা ঠিক না। এতে আর্থিক দিকে অনেক ক্ষতি হয়।

রান্নাঘর
রান্নাঘর (kitchen) যেখানে মা লক্ষ্মীর বাস, তাই প্রত্যেকদিন রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রত্যেকেরই দরকার। তবে অবশ্যই বাড়ির পশ্চিম দিকে কখনোই রান্নাঘর করা উচিত না। এটি বাস্তত্রুটির সৃষ্টি করে। শুধু তাই নয় যে বাড়িতে পশ্চিম দিকে রান্নাঘর থাকে তাদের আর্থিক অবনতির সম্মুখীন হতে হয়। তাদের জীবনে কখনো সাফল্য আসে না।

প্রধান দরজা
বাড়ির প্রধান দরজা (main door) কখনোই পশ্চিম দিকে করা উচিত না। জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়, বাড়ির প্রধান দরজা যদি সঠিক দিকে না থাকে তাহলে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। শুধু তাই নয় তাহলে বাড়িতে মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার ঘরে প্রবেশ করবেন না ,আপনার ঘরের নেতিবাচক শক্তি থাকার কারণে সংসারে অশান্তি থাকবে। পরিবারে কখনো সফলতা আসবে না।

জলের ট্যাঙ্ক
বাড়িতে জলের ট্যাঙ্ক (water tank) সর্বদা সঠিক দিকে রাখা উচিত। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বাড়ির ট্যাঙ্ক কখনোও দক্ষিণ-পশ্চিম দিকে রাখবেন না। এটি কিন্তু রাখলে বাস্তু দোষের সৃষ্টি হয়। সেই সঙ্গে বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাব ক্রমশ কমতে থাকবে। বাড়ির বড় কোনোও সদস্যের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।

জলের কল
জলের কল (water tap) সঠিক দিকে লাগানো উচিত। সেই জল কিন্তু সঠিক দিকে লাগাবেন, ভুলেও বাড়ির পশ্চিম দিকে কল করবেন না। এটি আপনার বাস্তুত্রুটির সৃষ্টি করবে। শুধু তাই নয় যদি আপনার কোনও গুপ্ত রোগ থাকে, সেটি আরোও বেড়ে যাবে এবং আপনাকে নতুন কোনও গুরুতর অসুস্থতার মুখোমুখি হতে হতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications