সংসারে কি হু হু করে বাড়ছে খরচ! হাতে টাকা ধরে রাখতে কিছু সহজ বাস্তুটিপস একনজরে
সংসারে কি হু হু করে বাড়ছে খরচ! হাতে টাকা ধরে রাখতে কিছু সহজ বাস্তুটিপস একনজরে
বহু পরিশ্রম করেও সংসারে যেটুকু অর্থ আসে তা খরচের তালিকায় চলে যায় বহু সংসারে। এছাড়া অনেকেই এমন মানুষ রয়েছেন যাঁরা টাকা রোজগারের পর থেকেই তা খরচ করে ফেলে মাসের শেষে কার্যত পকেট খালি করে ফেলেন। অনেকেরই মাস পয়লায় বেতন পেয়েই তা খরচ করে শেষ করে ফেলতে ভালোবাসেন। অথচ টাকা সঞ্চয় করে রাখলে তা যে বিপদে বিভিন্নভাবে কাজে লাগতে পারত, সেদিকে সেভাবে নজর দেননা অনেকেই। আবার বহু সময় দেখা যায়, প্রচুর পরিশ্রমের ফসল হিসাবে ঘরে আনা টাকা বিভিন্ন রোগভোগেই খরচ হয়ে যাচ্ছে। বাস্তুশাস্ত্র মতে এই টাকা হু হু করে ঘরের বাইে বেরিয়ে যাওয়া রুখতে কিছু বিশেষ পদ্ধতি রয়েছে। দেখে নেওয়া যাক সেই সমস্ত টিপস।

তুলসী
বাস্তুশাস্ত্র মতে ঘরের সদর দরজার সামনে একটি তুলসী গাছ রাখা অত্যন্ত শুভফল দিয়েছে অনেককেই। একেবারে বাইরে থেকে বাড়িতে ঢোকার মুখেই যেন আগত মানুষ বাড়িতে তুলসী গাছ দেখে প্রবেশ করতে পারেন তার বন্দোবস্ত করার কথা বলছেন বাস্তুশাস্ত্রবিদরা। শুধু তাই নয়, সন্ধ্যাকালে তুলসী মঞ্চের সামনে যেন অবশ্যই ঘি ও তেলের প্রদীপ জ্বালিয়ে তা রাখা হয় ও ১১ বার তা ঘোরানো হয় তুলসী মঞ্চের সামনে, তার দিকেও খেয়াল রাখতে বলছেন বাস্তুশাস্ত্রবিদরা। বলা হয়, এতে অর্থের পরিমাণ সংসারে বেড়ে যায়।

গণেশ মূর্তি লাগানোর নিয়ম
বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, বাড়ির যে দেওয়ালে ঘরের দিকে মুখ করে গণেশের মূর্তি লাগাবেন, ঠিক তার উল্টো দিকেই বাইরের দিকে মুখ করে গণেশের মূর্তি লাগাতে হবে। বলা হয় গণেশের পিঠ যেন বাড়ির কোনও অংশে না পড়ে। তাই সদর দরজার মাথার উপরেই ঘরে প্রবেশের আগেই গণেশের মূক্তি দেখে যাতে আগত ব্যক্তিরা ঘরে প্রবেশ করতে পারেন বাস্তু মতে তার বন্দোবস্ত করতে বলা হয়েছে।

একই দেবতার একাধিক ছবি রাখা যাবে না
এছাড়াও বলা হচ্ছে, পুজোর ঘরে যেন একই দেবদেবীর একাধিক মূর্তি না থাকে। এতে কষ্ট, দুর্দশার পরিমাণ বাড়তে থাকে। এমনিতেই বলা হয় যে, যদি একই মঞ্চে বা ঠাকুর ঘরের বেদীতে একাধিক শিবলিঙ্গ থাকে, তাহলে তা মোটেও গৃহস্থের পক্ষে ভালো নয়। এতে গৃহশান্তি বিঘ্নিত হয়। এমনকি অন্য কোনও দেবদেবীর সামনে আরেকজন দেবদাবীর মূর্তিও যাতে বসানো না হয় সেদিকে খেয়াল রাখতে বলেন বাস্তুশাস্ত্রবিদরা। এটি হলে সংসারে মামলা মোকদ্দমা , অশান্তি লেগে থাকে।

আয়না
হাতে টাকা ধরে রাখতে বাড়ির দক্ষিণের দেওয়ালে যাতে আয়না না রাখা হয়, সেদিকে নজর দিতে বলেন বাস্তুশাস্ত্রবিদরা। সব সময়ই আয়না দক্ষিণ পূর্ব দিকে লাগানোর পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। এমনকি বাড়ির আলমরিতে বা কোনও গোপন স্থানে যেখানে টাকা রাখা হয়, তা উত্তর দিকে রাখা উচিত। এতে সংসারে উত্তোরোত্তোর টাকা বাড়ে ও আর্থাভাব অনেক কষ্টে পিছু ছেড়ে যায়।

বাস্তু দোষ দূরীকরণ
অনেক সময় বহু পরিশ্রমেও টাকার ব্যাগ খালি হওয়ার নেপথ্যে বাড়িতে বাস্তুদোষের কাহিনি থাকে। বাস্তুশাস্ত্রবিদদের মতে যদি ঘরে বাস্তুদোষ থাকে, তাহলে একটি বড় গামলায় তুলসী গাছের চারা রোপণ করা উচিত। আর সেই গামলা ছাদে রাখা উচিত। ছাদের মাথায় যদি তুলসী গাছ থাকে তাহলে কোনও বাস্তু দোষ বাড়িতে প্রবেশ করতে পারে না বলে জানা যায়। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন যে এতে ঘরে সুখ শান্তি যেমন বজায় থাকে, তেমনই ঘর থেকে টাকা হু হু করে বেরিয়ে যায় না।












Click it and Unblock the Notifications