Vastu Tips: আর্থিক দিকে উন্নতি করতে ও বাস্তুত্রুটি দূর করতে আপনিও মানতে পারেন এগুলি

Vastu Tips: এখন অনেকেই রয়েছেন যারা প্রচুর উপার্জন করার পরেও তা ধরে রাখতে পারেন না, পরিবারে তাদের শান্তি থাকে না, আর্থিক সঙ্কট তাদের জীবনে লেগে থাকে। তবে এর পেছনে যে কী কারণ দায়ী, তা তাঁরা নিজেরাও বুঝতে পারেন না।

জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, এর জন্য প্রধান দায়ী হচ্ছে বাস্তত্রুটি। বাস্তু যদি কোনও ব্যক্তি ঠিক না থাকে তাহলে তার আর্থিক দিকে অভাব হয়, পরিবারে সুখ, সমৃদ্ধি লেগে থাকবে। কীভাবে কাটাবেন বাস্তুত্রুটি, সম্পদ বা অর্থ বাড়াবেনই বা কীভাবে, জানুন।

Vastu Tips

  • প্রধান দরজা ভাঙা রাখবেন না

বাড়ির প্রধান দরজা কখনোই ভাঙা রাখবেন না, দরজা ভেঙে গেলে তা তাড়াতাড়ি সারিয়ে ফেলুন। বাড়ির সামনে গাছপালা, বন, জঙ্গল রাখবেন না। বাড়ি সামনে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন।

  • কোন দিকে রাখবেন অ্যাকোরিয়াম

যদি আপনি আর্থির দিকে উন্নতি করতে চান তাহলে আপনার বাড়িতে সঠিক স্থানে অ্যাকোরিয়াম রাখার চেষ্টা করুন। বাড়ির উত্তর-পূর্ব দিকে অ্যাকোরিয়াম রাখতে হবে। যদি আপনি অন্য জায়গায় বা অন্য কোনও জায়গায় অ্যাকোরিয়াম রাখেন তাহলে আপনার জলের মতন টাকা খরচ হবে। তাই আপনি যতই অর্থ উপার্জন করুন না কেন তা কিন্তু ঠিক ভাবে আপনি রাখতে পারবেন না।

  • কল থেকে টপ টপ করে জল না পড়ে

অনেকেরই বাড়ির কল থেকে জল পড়ে। তা বাথরুমের হোক কিংবা রান্না ঘরের, কল থেকে টপটপ করে জল পড়া কিন্তু খুব খারাপ। এতে মা লক্ষ্মী খুব রেগে যান। এতে আর্থিক দিকে আপনার অবনতি হতে পারে। তাই এমন যদি আপনার বাড়িতেও হয় তাহলে দ্রুত তা সারিয়ে নেওয়ার চেষ্টা করুন।

Vastu Tips

  • কোন কোন গাছ লাগাবেন বাড়িতে

অনেকেই বাড়িতে গাছ লাগাবার নেশা থাকে। যদি আপনারও সেই নেশা থাকে তাহলে দেরি না করে দ্রুত বাড়িতে মানিপ্লান্ট, বাঁশ গাছ, রবার গাছ ইত্যাদি বসান। এগুলির সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক আছে। এগুলি রাখলে আর্থিক দিকেও খুব উন্নতি হবে। জীবনে লেগে থাকবে সফলতা।

  • বাড়িতে লাগান এই ছবি

অনেকেই বাড়িতে নানান ছবি লাগিয়ে রাখেন ঘরের সৌন্দর্যের জন্য। যদি আপনি আর্থিক দিয়ে উন্নতি করতে চান তাহলে ঘোড়া আঁকা ছবি বা ঘোরার দৌড়াচ্ছে বা সাতটি ঘোড়া একসঙ্গে দৌড়াচ্ছে এমন ছবি বাড়িতে রাখুন। তাহলে আপনার আর্থিক দিকে উন্নতি হবে। পরিবারের সকলের সঙ্গে সকলে খুব ভালোভাবে থাকতে পারবেন।

  • কোনদিকের দেওয়াল নীল রং করবেন

আর্থিক সঙ্কট যদি আপনি জীবন থেকে দূর করতে চান, তাহলে বাড়ির উত্তর-পূর্ব দিকে যে দেয়ালটি পড়বে সে দেয়ালটি নীল রং করুন। সবসময় সেদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সেদিকে কখনোই ডাস্টবিন রাখবেন না। যদি রাখেন তাহলে আপনার আয় কিন্তু কমতে থাকবে। যদি এটি মেনে চলেন তাহলে আর্থিক দিকে খুব লাভ হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+