Vastu Tips: আর্থিক দিকে উন্নতি করতে চাইছেন তাহলে মেনে এই টিপসগুলি
এমন অনেকেই রয়েছেন যারা প্রচুর উপার্জন করার পরেও অর্থ ধরে রাখতে পারেন না. তাদের বাড়তি খরচ লেগেই থাকে। আর্থিক সঙ্কট তাদের যেন পিছু ছাড়ে না। সেই সঙ্গে পরিবারের নানান অসুবিধার সম্মুখীন হতে হয় সকলকে। তবে এর পেছনে যে কী দায়ী তা হয়তো অনেকেই জানেন না। বাস্তুশাস্ত্রে বলা হয়, এর জন্য প্রধান দায়ী বাস্তুত্রুটি। আমরা এমন অনেক কাজ করে থাকি যেগুলিতে আমাদের নানা অসুবিধার সম্মুখীন হতে হয়, আর্থিকভাবে আমাদের পিছিয়ে যেতে হয়। জানেন কোন কোন কাজ করলে আমাদের আর্থিক সংকট নেমে আসে জীবনে।

ম্যানিব্যাগ ফাঁকা রাখবেন না
মানিব্যাগ কখনোই ফাঁকা রাখবেন না। বাস্তুশাস্ত্রে বলা হয়, মানিব্যাগ ফাঁকা রাখা উচিত নয়, কারণ মা লক্ষ্মীর সঙ্গে টাকা- পয়সার সঙ্গে বিশেষ সম্পর্ক রয়েছে। সম্পদের দেবী তিনি। যদি আপনার ম্যানিব্যাগ ফাঁকা থাকে তাহলে তিনি রেগে যান। তাই বলা হয় যদি পারেন ছোট লাল কাপড়, শঙ্খের ছবি রাখেন, তাহলে দেবী লক্ষ্মী খুব খুশি হবেন।

ঠাকুরঘরে জলের পাত্র খালি রাখবেন না
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, ঠাকুর ঘরে বা পুজোর স্থানে কখনোই খালি জলের পাত্র রাখবেন না। এটি খুব অশুভ বলে মনে করা হয়। যদি পারেন পুজোর স্থানে গঙ্গাজল বা তুলসী পাতা রাখার চেষ্টা করুন। বলা হয় জলের পাত্রে যদি আপনি জল রাখেন তাহলে ভগবান যখন তৃষ্ণার্ত হয়ে উঠবেন তখন তিনি সেই জল গ্রহণ করবেন, কিন্তু জল না থাকলে তিনি তা গ্রহণ করতে পারবেন না এবং আপনার উপর রেগে যাবেন।
যে বাড়িতে দেবতার স্থানে জলের পাত্রে জল থাকে তাদের ঘরে সুখ, সমৃদ্ধি বিরাজ করে, দেবতার বিশেষ কৃপা তারা পান। তাদের বাড়ি থেকে নেতিবাচক শক্তি চলে যায় এবং ইতিবাচক শক্তি প্রবেশ করে। আর যারা বাড়িতে রাখেন না, তাদের আর্থিক সংকট লেগেই থাকে। তারা কোনোও কাজেই সফলতা পান না।

বাথরুমে খালি বালতি রাখবেন না
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বাথরুমে খালি বালতি রাখবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে এটি কিন্তু খুব অশুভ বলে মনে করা হয়। এতে আপনার ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হবে। শুধু তাই নয়, বাথরুমে ভাঙা বালতিও রাখা উচিত না। আপনাদের আর্থিক সংকটের মুখোমুখি হতে পারে। সেই সঙ্গে বাস্তু দোষের সৃষ্টি হবে। যতই আপনি উপার্জন করুন না কেন জীবনের সফলতা মিলবে না আপনার। নানা অশান্তির সৃষ্টি হবে।

রান্নাঘরে শস্যে পূর্ণ রাখার চেষ্টা করুন
বলা হয়, রান্নাঘরে রান্নার পাত্র কখনোই ফাঁকা রাখবেন না। সেই সঙ্গে শস্য রান্নাঘরে খাদ্যদ্রব্য ভর্তি রাখার চেষ্টা করবেন, না হলে মা লক্ষ্মী রেগে যান। বাস্তুশাস্ত্রে বলা হয়, যে বাড়িতে খাদ্যদ্রব্য সবসময় থাকে বা রান্নাঘরে রান্নাঘর পূর্ণ থাকে, তাঁদের সেই বাড়িতে মা অন্নপূর্ণার বাস। সেখানে মা লক্ষ্মী ও অন্নপূর্ণার বাস বলে মনে হয়। কখনোই তাঁদের অসুবিধার সম্মুখীন হতে হয় না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications