Vastu Tips : কোন দিকে মুখ করে খেলে মা লক্ষ্মী ও অন্নপূর্ণা রেগে যান?

প্রচুর অর্থ উপার্জন করার পরেও অনেকের ঘরে টাকা থাকে না। তাদের আর্থিক দিকে অবনতি হতেই থাকে। সেই সঙ্গে সংসারে অশান্তি বাড়তে থাকে। তবে এর পেছনে কী কারণ হয়তো অনেকেই জানেন না। জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, এর পেছনে প্রধান কারণ হলো বাস্তত্রুটি। আবার দেবী লক্ষ্মীও খুব রেগে যান। তাহলে আপনি জীবনে কখনোও সাফল্য আনতে পারবেন না।

শুধু তাই নয়, খাওয়ার সময় যদি আপনি বিষয়গুলির দিকে নজর দেন তাহলে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। বা হলে বাস্তুত্রুটির সৃষ্টি হবে, দেবীর লক্ষ্মীও রেগে যাবেন। খাবার সম্পর্কিত এই ভুলগুলি কখনোই করবেন না। জানুন কোন কোন টিপস মানবেন।

astrology

কোনদিকে মুখ করে খাবেন না

খাবার সময় অবশ্যই আপনাকে সঠিক দিক মেনে খেতে হবে, না হলে কিন্তু নানা অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, দক্ষিণ দিকে মুখ করে খাবার খাওয়া একদমই উচিত নয়। এটি যমের দিক, এদিকে যদি আপনি মুখ করে খান রোজ তাহলে আপনার আয়ু ক্রমশই কমতে থাকবে। পশ্চিম দিকে মুখ করে খাবেন না, এটি খেলে আপনার স্বাস্থ্যের উপর বিশেষ প্রভাব পড়বে, শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে আপনার।

এই দিকে মুখ করে খাবার খান

খাবার সময় পূর্ব ও উত্তর দিকে মুখ করে খাদ্য গ্রহণ করা উচিত। এই দিকে হচ্ছে দেবতার দিক। এদিকে খেলে মা লক্ষ্মী ঘরে বাস করে শরীর ভালো থাকে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সাফল্যও লেগে থাকবে।

জুতো পরে খাবেন না

জুতো পরে বা মাথা ঢেকে কখনোই খাবার খাবেন না, এটিতে বলা হয়, খাবারের অপমান করছেন। বিছানায় বসে খাবার খাবেন না। এতেই আপনার আর্থিক অভাব হতে পারে। সেই সঙ্গে আপনার উপর ঋণের বোঝা ক্রমশই বাড়তে থাকবে।

astrology

পরিষ্কার জামা কাপড় পরে খান

স্নান না করে কখনোই খাদ্যদ্রব্য গ্রহণ করা উচিত, ধোঁয়া পরিষ্কার জামা পরে তবেই খেতে বসুন, কারণ খাবারের সঙ্গে দেবী লক্ষ্মী এবং অন্নপূর্ণার বিশেষ যোগ রয়েছে, তাই যদি আপনি পরিষ্কার জামা কাপড় পড়ে খেতে বসুন, না হলে অন্নপূর্ণা রেগে যাবেন ও আপনার আর্থিক দিকেও নানান অবনতি হতে পারে।

ভাঙা বাসনে খাবেন না

কখনোই ভাঙা বাসনে বা হাতে খাবার রেখে খাবেন না। খাবার থালায় নিয়ে খান এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খান। যেখানে খাবেন তার আগে জায়গা মুছে নেবেন, আবার খাবার খাওয়া হয়ে গেল স্থানটি মুছে নেবেন।

যতটকু খাবেন ততটাই নেবেন

যতটা খেতে পারবেন ততটাই খাবার নেবেন, তাছাড়া আপনার খাবার থালায় যতটুকু খাবার ধরবে, ততটুকু নেবেন। অধিক নিতে যাবেন না। খাবার মাটিতে পড়লে কিন্তু দেবতাকে অসম্মান করা হয়। এতে আপনার ঘরের টাকা ও খাবারের সংকট দেখা দিতে পারে।

কখন খাবার খাওয়া ভালো

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, খাবার খাওয়া সব থেকে ভালো সময় সকালে অর্থাৎ সূর্যোদয়ের পরে এবং সন্ধ্যায় অর্থাৎ সূর্যাস্তের আগে, এই সময় খাবার খেলে সহজে খাবার হজম ভালো হবে এবং শরীর ভালো থাকবে। এবং মা লক্ষ্মী ও অন্নপূর্ণার আশীর্বাদ পাওয়া যায়। তাই খাবার খাওয়ার আগে এই জিনিসগুলো মাথায় রাখুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+