Vastu Tips: কুবেরের বিশেষ কৃপা পেতে ও আর্থিকভাবে উন্নতি করতে মানুন এই টিপসগুলি
এমন অনেকেই রয়েছেন যারা কঠিন পরিশ্রম করার পরেও তাদের অর্থ তেমনভাবে উপার্জন হয় না, আবার অর্থ উপার্জন করলেও তারা সেভাবে ধরে রাখতে পারেন না। আর্থিক সঙ্কট তাদের জীবনে লেগেই থাকে। এর পেছনে প্রথম এবং প্রধান দায়ী হচ্ছে বাস্তুত্রুটি, এমনটাই বলছে জ্যোতিষশাস্ত্র (astrology)। বাস্তুশাস্ত্রে বলা হয়, যদি আপনি আপনার বাড়ি, ঘর পরিষ্কার রাখেন এবং বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় পরিষ্কার রাখেন তাহলে আপনার বাস্তুত্রুটি কখনোই থাকবে না। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আপনার জীবনের সফলতা নিশ্চিত।
বাড়ির উত্তর দিকে কুবের দেবতা স্থান ও তাই সবসময় পরিষ্কার রাখবেন অর্থাৎ বাড়ির উত্তর দিয়ে পরিষ্কার রাখুন। এটি করবে আপনার জীবনে সফলতা নিশ্চিত। যদি আপনি কুবির দেবতার আশীর্বাদ পেতে চান তাহলে ভুলেও এই কাজগুলি করবেন না, এতে দেবতা রেগে যান এবং আপনাকে আর্থিকভাবে পিছিয়ে পড়তে হবে, দেখুন সেগুলি কী কী।

- সূর্যাস্তের পর ঝাঁট দেবেন না
সূর্যাস্তের পর কখনো ঘর পরিষ্কার করবেন না বা ঘর ঝাঁট দেবেন না, কারণ এসময় দেবী লক্ষ্মী কিন্তু আপনার ঘরে প্রবেশ করবে। সেই সঙ্গে কুবের দেবতাও প্রবেশ করে। তাছাড়া ব্রাহ্মমুহূর্তে এগুলি একদমই করা উচিত নয়, এতে দেবতারা রেগে যান।
- বাড়ির ছাদে জঞ্জাল রাখবেন না
আপনি আপনার বাড়ির ছাদে কখনোও ভাঙা, জঞ্জাল জিনিসপত্র রাখবেন না। এতে দেবীর লক্ষ্মীর পাশাপাশি কুবের দেবতাও রেগে যান। এগুলো সব সময় পরিষ্কার রাখবেন এবং বাড়ির যে মূল দরজা তার সামনেও রাখবেন না। এতে কুবের দেবতা কিন্তু আপনার বাড়িতে একদমই প্রবেশ করবে না। সব সময় বাড়ির মূল দরজা বাড়ির ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন।
- জলে নুন দিয়ে ঘর মুছুন
সপ্তাহে দু’বার অর্থাৎ মঙ্গল ও শনিবার জলে নুন মিশিয়ে ঘর মোছা ভালো। এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং নেতিবাচক শক্তি বাড়ী থেকে বিদায় নেবে, নোনা জলে ঘর মোছা খুব ভালো।
- ঝাঁটা সবার সামনে রাখবেন
বাড়ি,ঘর পরিষ্কার করার পর ও রোজ ঝাঁটা দেওয়ার পর ঝাঁটা সামনে রাখবেন না, অর্থাৎ আপনি যে জায়গায় ঝাঁটা রাখবেন সেখানে যেন কেউ দেখতে না পায়, এমন জায়গায় রাখুন কারণ ঝাঁটার সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications