Vastu Tips: আর্থিক সঙ্কট দূর করতে মাথার বালিশের নীচে এগুলি রেখে ঘুমান
এমন অনেকেই রয়েছেন যারা কঠিন পরিশ্রম করার পরেও তাদের টাকা ধরে রাখতে পারেন না। আর্থিক দিকেও তাদের অবনতি লেগে থাকে। পরিবারের সকলের সঙ্গে তাদের অশান্তি লেগে থাকে। তাদের বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না, নেতিবাচক শক্তিতে বাড়ি ভরে ওঠে।
তারা চাকরি থেকে ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যদি আপনার বাস্তুত্রুটি থাকে তাহলে আপনার জীবনে নানান সমস্যায় পড়তে হ্নবে। বাস্তু ঠিক না থাকে তাহলে আপনাকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। আর্থিক দিকে নানা অসুবিধার মুখে পড়বেন আপনিও।

আপনার আর্থিক দিকে অবনতি হয় ও আপনি আর্থিক সঙ্কট কাটাতে চান জীবনে সমস্ত সমস্যা থেকে বের হতে চান তাহলে রাতে বিছানার বালিশের তলায় এই জিনিসগুলো নিয়ে শুতে পারেন। এতে আপনার আর্থিক উন্নতি হবে। জীবনে আসা সমস্যা থেকে আপনি বের হতে পারবেন।
হলুদ
জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, আপনি ঘুমোনোর সময় যদি আপনার বালিশের নিচে হলুদ রেখে ঘুমান তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি থেকে ব্যবসায় আপনার সফলতা আসবে। আর্থিক উন্নতি হবে। জীবনে কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না।
ময়ূরের পালক
ঘুমোনোর সময় আপনি যদি বালিশের নিচে ময়ূরের পালক রাখেন তাহলে আপনার শরীর খুব ভালো থাকবে। আর্থিক ক্ষতি হবে না। আয়ের উৎস খুঁজে পাবেন। নতুনভাবে আপনি উন্নতির পথ খুঁজে পাবেন। পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন।

এক টাকার কয়েন
যদি আপনি ঘুমানোর সময় মাথার বালিশের নিচে এক টাকার কয়েন রাখেন, তাহলে শরীর খারাপ হবে না, কোনও রোগ থাকলে সেই রোগ থেকে আপনি বেরোতে পারবেন। পাশাপাশি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।
রসুন
যে ব্যক্তি নিত্যদিন বালির মাথার বালিশের নীচে রসুন রেখে ঘুমোন, যদি পারেন রসুনের সঙ্গে লবঙ্গ রাখবেন, তাহলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বিদায় নেবে, ইতিবাচক শক্তি প্রবেশ করবে। আপনি যে সবসময় মানসিক চাপে ছিলেন সেই মানসিক চাপ থেকে আপনি বের হতে পারবেন। ভালো ঘুম হবে আপনার, শরীর সুস্থ থাকবে।
তুলসী পাতা
যদি আপনি আপনার মাথার বালিশের নিচে রোজ রাতে তুলসী পাতা নিয়ে ঘুমান তাহলে আপনার ভাগ্য খুলবে। ইতিবাচক শক্তি বাড়িতে বজায় থাকবে। জীবনে আসবে সাফল্যের সময়। দ্রুতই কোনও শুভ খবরে আপনি খুশি হয়ে উঠবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications