Vastu Tips: আর্থিক সঙ্কট কাটাতে মেনে চলুন এই বাস্তু টিপসগুলি

প্রচুর অর্থ উপার্জন করার পরেও অনেকেই কিন্তু তাঁর টাকা সেভাবে ধরে রাখতে পারেন না। বাড়িতে আর্থিক সঙ্কট লেগেই থাকে। যে কারণে তাদের মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকে। জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, এর জন্য প্রধান দায়ী হল বাস্তুত্রুটি। যদি আপনার বাড়িতে বাস্তুত্রুটি থাকে তাহলে যতই আপনি উপার্জন করুন না কেন সেখানে কখনোই টাকা রাখতে পারবেন না, সেই সঙ্গে অশান্তি লেগেই থাকবে আপনার জীবনে।

আবার এমন অনেক জিনিস রয়েছে যেগুলি আমরা না জেনেই বাড়িতে রেখে দিই। সেগুলি বাড়িতে রাখলে আমাদের আর্থিক সঙ্কট লেগে থাকে। জানুন কোন কোন জিনিস বাড়িতে রাখা একদমই উচিত নয়।

Vastu Tips

ভাঙ্গা বা অকেজো জিনিস

কোন ভাঙ্গা বা অকেজো জিনিস বাড়িতে রাখবেন না। এটি রাখলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির জায়গায় নেতিবাচক শক্তি প্রবেশ করবে। আপনার সংসারে অশান্তি লেগে থাকবে। মারামারি, হানাহানি পর্যন্ত লেগে থাকবে। কখনোই আপনি সুখী হতে পারবেন না। যদিও এরকম জিনিস আপনার বাড়িতে থাকে তাহলে আজ এই মুহূর্তে তা বিদায় করুন।

কাঁটাযুক্ত গাছ

ক্যাকটাস বা কাঁটাযুক্ত গাছ কখনোই বাড়িতে রাখবেন না। এটি থাকলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে না এবং পরিবারের সকল সদস্যদের মধ্যে অশান্তি বাঁধবে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, বাড়িতে আপনি কাঁটাযুক্ত গাছের পরিবর্তে মানিপ্লান্ট, বাঁশ গাছ, রবার প্লান্ট ইত্যাদি লাগাতে পারেন।

বিছানায় আয়না রাখবেন না

বিছানায় কখনোই আয়না রাখবেন না, কারণ আপনি যদি ঘুমের সময় আপনার মুখ আয়নায় প্রতিফলন হয় তাহলে কিন্তু তা খুব খারাপ। এতে আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। মানসিক চাপ বাড়বে ,তাই আয়না সর্বদাই ঢেকে রাখবেন।

Vastu Tips

ইলেকট্রনিক জিনিস

বিছানার কাছে কোন ইলেকট্রনিক জিনিস যেমন ল্যাপটপ, স্মার্টফোন ইত্যাদি রাখবেন না, টিভিও না রাখার চেষ্টা করবেন। এতে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে। শরীর খারাপ হতে পারে। এগুলো বিছানা থেকে যতটা পারবেন দূরে রাখার চেষ্টা করুন।

জুতো

অনেকেই বিছানার নীচে জুতো রাখেন, এটি কিন্তু রাখা খুব খারাপ। এতে আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে না, সেই জায়গায় নেতিবাচক শক্তি প্রবেশ করবে। ঘুমের ব্যাঘাত ঘটবে, সেই সঙ্গে আর্থিক দিকে উন্নতি হবে না ,সকলের সঙ্গে অশান্তি বাঁধতে থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+