Vastu Tips: আর্থিক সঙ্কটে জর্জরিত, মুক্তি পেতে রোজ মানুন এই টিপসগুলি
মন অনেক ব্যক্তিরা রয়েছেন যারা কঠিন পরিশ্রম করার পরেও অর্থ ধরে রাখতে পারেন না। আর্থিক কষ্টে তাদের ভুগতে হয়। পরিশ্রমের পূর্ণ ফল তারা পান না অনেকাংশে।
জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, এমন অনেক বাস্তুটিপস রয়েছে, সেগুলো মেনে চললে আর্থিক দিকে উন্নতি করতে পারেন। যদি আপনি নিত্যদিন এই কাজগুলি করেন তাহলে আপনার আর্থিক কষ্ট দূর হবে এবং জীবনের সফলতাও অর্জন করতে পারবেন। কোন কোন কাজ করলে আর্থিকভাবে অনেকটাই উন্নতি করা যায়, দেখুন।

- সঠিক দিক মেনে খাবেন
জ্যোতিষশাস্ত্রে, বলা হয় যখন আপনি খাবেন তখন কিন্তু সঠিক দিক মেনে তবে খাবেন। ভুল দিকে বসে খেলে আর্থিক ভাবে উন্নতি হবে না। নানান সঙ্কটের মুখোমুখি পড়তে হয়, খাবার দিক অবশ্যই পূর্ব দিকে মুখ করে খাবেন। এতে আপনার ঘরে সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। খাওয়ার সময় জুতো পরে কখনোই খাবেন না। এতে কিন্তু মা লক্ষ্মী রেগে যান। তাছাড়া খাবার কখনোও অপচয় করবেন না।
- ঠাকুর ঘরে রোজ প্রদীপ জ্বালাবেন
সকাল, সন্ধ্যার সময় ঠাকুর ঘরের রোজ প্রদীপ জ্বালাবেন। এতে দেবতারা খুশি হন, শনিবার তুলসী গাছের বিশেষ যত্ন যত্ন করবেন। গাছের সামনে প্রদীপ জ্বালাবেন, এতে দেবতার বিশেষ কৃপা থাকে।
- ঘরে গঙ্গাজল ছিটাবেন
রোজ ঘরে গঙ্গাজল ছিটাবেন, প্রতিদিন যদি পারেন তো খুব ভালো, না হলে সপ্তাহে একবার বা দু’বার বাড়ির উত্তর-পূর্ব কোণে মূল দরজা পর্যন্ত জল ছড়া দেবেন। এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হবে, ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করবে।ধন সম্পদে ভরে থাকবে আপনার পরিবার। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন আপনি।
- বাসি বা পচা ফুল রাখবেন না
দেবতাকে নিত্যদিন ফুল দিয়ে পূজা করা অত্যন্ত শুভ, তবে মনে রাখবেন ঠাকুর ঘরে কখনোই শুকনো ফুল রাখবেন না। আবার ফুল যেন পচে না যায়, এরকম হলে সেই ফুল জলে ভাসিয়ে দেবেন। যদি পারেন গাছের গোড়ায় সার হিসাবে তা ব্যবহার করবেন। তবেই, কিন্তু আপনার জীবনে সফলতা আসবে। যদি আপনি আপনার ঠাকুরঘরে পুরনো ফুল বা পচে যাওয়া ফুল রাখেন, তাহলে আর্থিক দিকে খুব অবনতি হয়। তাই এখন থেকেই সাবধান হোন, তবেই কিন্তু জীবনে এগিয়ে যেতে পারেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications