Vastu tips: দেবী লক্ষ্মীর কৃপা পেতে রাতে ঘুমানোর আগে মানুন এই টিপসগুলি
Vastu tips: সকল ব্যক্তিকেই জীবনে কিন্তু সুখী হতে চান, সুখে স্বাচ্ছন্দ্য থাকতে চান, তবেই কিন্তু সব মানুষ সুখী হন। তবে এমন অনেকেই রয়েছেন, যারা কঠিন পরিশ্রম করার পর অর্থ ধরে রাখতে পারেন না, সুখ-সমৃদ্ধি তাদের জীবনে থাকেই না, তবে এর পেছনে কি কারণটা হয়তো অনেকেই জানেন না।
জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হচ্ছে, এমন অনেক জিনিস আছে যেগুলি আমরা ভুল করে থাকি, যার ফল ভুগতে হয় আমাদেরকেই। যদি আপনি এই কাজগুলি রোজ রাতে করেন তাহলে মা লক্ষ্মী খুব খুশি হবে এবং তার বিশেষ কৃপা থাকবে আপনার উপর। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন আপনি, দেখুন সেগুলি কী কী।

- মূল দরজা পরিষ্কার রাখুন
বলা হয়, রাতের বেলা দেবী লক্ষ্মী প্রত্যেকটি বাড়ির চারপাশ ঘোরেন। তাই ঘুমাবার আগে রাতে বাড়ির প্রধান দরজার সামনে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কখনোই জুতো বা এঁটো জিনিস রাখবেন না। এতে দেবী লক্ষ্মী কিন্তু রেগে যান।
- ঠাকুর ঘরে আলো জ্বালান
ঠাকুরঘরে আপনি ঠাকুর রাখবেন, সেই ঘর কখনোই অন্ধকার করে রাখবেন না। রাতে ঘুমাবার আগে হলেও একটি ছোট প্রদীপ বা লাইট জ্বেলে রাখুন, এতে দেবী লক্ষ্মী খুশি হন এবং আপনার ঘরে থাকা অন্ধকার দূর করবেন।
- কুবেরের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন
বাস্তুশাস্ত্রে, সম্পদের দেবতা হল কুবের, তাই রাতে ঘুমোনোর আগে কুবেরের দিক অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বা আপনার বাড়িতে যদি আপনি কোথাও কুবের দেবতার পূজো করেন, সেই জায়গাটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।
- ঝাড়ু দাড় করিয়ে রাখবেন না
মনে রাখবেন, মা লক্ষ্মীর সঙ্গে ঝাড়ুর বিশেষ সম্পর্ক রয়েছে, তাই রাতে ঘুমাবার আগে অবশ্যই দেখে নেবেন, ঝাড়ু দাঁড়িয়ে আছে কিনা। তাঁর যে কখনোই ঝাঁটা কিন্তু দাঁড় করিয়ে রাখবেন না, এটির মা লক্ষ্মীকে অপমান করা হয়।
- বাসি ফুল রাখবেন না
যখন আপনার ঠাকুরের আসনে যদি কোনও ফুল থাকে তা সরিয়ে দিন ও বাসি ফুল কখনোই ঘরে রাখবেন না। এতে আপনার সুখ-সমৃদ্ধি কমবে ও পরিবারে কেউ হঠাৎই অসুস্থ হতে পারে, তাই বাসি ফুল আগেই থেকেই সরান।
- রান্নাঘর পরিষ্কার রাখুন
রাতে ঘুমানোর আগে অবশ্যই রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন, কারণ, এটি মা লক্ষ্মীর স্থান। এই রান্নাঘর যদি আপনি অপরিষ্কার রাখেন বা এঁটো রাখেন, তাহলে দেবী লক্ষ্মী রেগে যান।
(সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications