পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করতে মেনে চলুন এই বাস্তু টিপসগুলো

পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করতে মেনে চলুন এই বাস্তু টিপসগুলো

অনেক পরিবার রয়েছে যারা জীবনে অনেক অর্থ উপার্জন করার পরেও সুখী হন না। তাদের বাড়িতে কোনও না কোন অশান্তি লেগেই থাকে। কিন্তু এর সঠিক কারণ তারা খুঁজেও পান না। বাস্তুশাস্ত্রে বলা হয়, যদি কারোর বাড়ির বাস্তু যদি সঠিক না থাকে বা বাস্তুতে যদি কোন ত্রুটি থাকে তাহলে এরকম সমস্যার সম্মুখীন হতে পারেন সকলেই। যদি বাস্তুদোষ কাটানো যায় তাহলে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে। সেই পরিবার সুখী হবে এবং ঘরে প্রবেশ করবে ইতিবাচক শক্তি আর নেতিবাচক শক্তি ঘর থেকে বিদায় নেবে। বাস্তুশাস্ত্রে এমন অনেক জিনিসের কথা বলা হয় যা আমাদের ঘরেই থাকে কিন্তু সেই জিনিসগুলো যে বাস্তুত্রুটি দেখা দেয় তা অনেকেই জানেন না। এর কারণে আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশের পথে বাধা দেয়, নেতিবাচক শক্তি যা আপনার ঘরে খারাপ প্রভাব সৃষ্টি করে তা ঢুকে পড়ে। অশান্তির পরিবেশ সৃষ্টি করে। পরিবারের সদস্যদের সঙ্গে মারামারি, হানাহানি সম্পর্ক তৈরি হয়। তাহলে জেনে নিন কোন কোন জিনিস বাড়িতে রাখবেন না। যেগুলিতে আপনাকে অশান্তির সম্মুখীন হতে হয়।

শুকনো ফুল এড়িয়ে চলুন

শুকনো ফুল এড়িয়ে চলুন


এমন অনেকেই আছে যারা ফুল খুব পছন্দ করেন এবং ভালোবাসেন। তারা মাঝেমধ্যেই ফুল দিয়ে ঘর সাজানো, বাড়ির দেবতাদের বা মন্দিরে ফুলের মালা দিয়ে থাকেন, মানে এক কথায় তারা ফুল ছাড়া চলতে পারেন না। কিন্তু অনেকেই জানেন না শুকনো ফুল ঘরে রাখা কখনোই ভালো না। যে ভুল শুকিয়ে যায় তা কিন্তু ঘরে নেতিবাচক শক্তিকে প্রবেশ করায়। তাজা ফুল ব্যবহার করুন। শুকিয়ে যাওয়া ফুল নেতিবাচক শক্তি বাড়াতে সাহায্য করে। এতে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার দুরত্ব বাড়বে। তাই শুকনো ফুল এড়িয়ে চলুন।

 গাছের যত্ন নিন

গাছের যত্ন নিন

গাছপালা ও ফুলকে বাড়ির ইতিবাচক শক্তির উপাদান বলে মনে করা হয়। তাই অনেকেই বাড়িতে নানা ধরনের গাছ বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লাগিয়ে থাকেন। তার কিন্তু সব সময়ে সঠিক যত্ন নেওয়া উচিত। গাছের সঠিক যত্ন যদি না নেন অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় সকলকে। গাছ যদি কখনোও শুকিয়ে যায়, গাছের পাতা যদি দেখেন শুকিয়ে যাচ্ছে, বা গাছের ফুল শুকিয়ে যাচ্ছে তা তাড়াতাড়ি সরিয়ে ফেলুন। নাহলে আপনার পরিবারের উপর আঘাত আসতে পারে। আপনার আর্থিক দিকে ক্ষতি হতে পারে। আপনি জীবনে এই কারণে অসুখী হতে পারেন।

খারাপ ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বাড়িতে রাখবেন না

খারাপ ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বাড়িতে রাখবেন না

অনেক সময় আমাদের অনেকেই ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যেগুলো খারাপ সেগুলি বাড়িতে রেখেদি। কিন্তু এগুলোই অশুভ বলে মনে করা হয়। এই জিনিসগুলি ঘরের নেতিবাচক শক্তি বাড়ায়। এতে আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি হয়। ঘরের রোগ ছাড়ে না। আপনার পরিবারের সদস্যরা এর কারণে অনেক অসুখী হয়ে যান। আপনারা পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখী হবেন না। তাই এগুলিকে এড়িয়ে চলাই খুব ভালো বলে মনে করা হয়।

বাড়িতে হিংস্র প্রাণী বা তাজমহলের ছবি রাখবেন না

বাড়িতে হিংস্র প্রাণী বা তাজমহলের ছবি রাখবেন না

বাস্তুশাস্ত্র অনুসারে হিংস্র প্রাণী বা তাজমহলের ছবি কখনোই বাড়িতে রাখা উচিত না। এগুলি পারস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করে। পরিবারে উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়। এর থেকে আপনি পরিবার থেকে অনেক দূরে চলে যেতে পারেন। তাই যদি আপনার বাড়িতে তাজমহলের ছবি থাকে, তা সরিয়ে ফেলুন। তাহলেই আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং আপনি সুখী হবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+