পরিবারের মধ্যে ঝগড়া-অশান্তি-মনোমালিন্য থামানোর জন্য কয়েকটি সহজ বাস্তু টিপস

যেকোনও রকমের অশান্তিই কাম্য নয়। তার মধ্যে যদি সেই অশান্তি পরিবারের মধ্যে হতে থাকে নিরন্তর তাহলে , তা সমাধানের রাস্তা আরও কঠিন হয়, কারণ এক্ষেত্রে সমস্ত চরিত্ররাই 'আপনজন'।

বসার ঘরে যেখানে সকলে দেখতে পান এমন এক জায়গায় রাখুন সাদা চন্দনের কাঠ। বা সেই কাঠে নির্মিত কোনও বস্তু। যাতে পরিবারের সকলে চালফেরার সময়ে তা দেখতে পান। এতে পরিবারের সখ্যতা বাড়বে সদস্যদের মধ্যে। এমনই দাবি করছেন বাস্তুশাস্ত্রবিদরা।

কদমফুল

কদমফুল

বাড়িতে কোনও ফ্লাওয়ার ভাস-এ কদম ফুল রাখুন । বাস্তুশাস্ত্র বলছে বাড়িতে কদম ফুল রাখলে বহু সমস্যার সমাধান হয়ে থাকে। বাড়িতে শান্তি বিরাজ করে , বলে দাবি বাস্তুশাস্ত্রবিদদের।

লাল রঙ

লাল রঙ

বাড়িতে যখন ঝগড়াঝাঁটিতে পরিস্থিতি উদ্বেগজনক , তখন কিছুতেই যেন বাড়ির সদস্য়রা লাল রঙের পোশাক না পরেন, সেদিকে নজর রাখতে হবে। পাশাপাশি , বিছানার চাদরও যেন লাল রঙের না হয়, সেদিকটিও লক্ষ্য রাখতে হবে।

রান্নাঘর সংক্রান্ত কিছু টিপস

রান্নাঘর সংক্রান্ত কিছু টিপস

চেষ্টা করুন পরিবারের অশান্তির সময়ে সকল সদস্যকে একসঙ্গে বসিয়ে খাওয়াতে। আর অবশ্যই রান্নাঘরে যেন খাওয়া দাওয়ার পর্ব না চলে সেদিকটিতেও নজর রাখতে হবে। বাস্তুশাস্ত্র বলছে , রান্নাঘর ছেড়ে অন্য কোনও ঘরে খাওয়ার অভ্যাস তৈরি করলে, পরিবারের ঝগড়া-অশান্তির সম্ভাবনা কম থাকে।

বৃহস্পতিবারের বিষয়ে

বৃহস্পতিবারের বিষয়ে

পরিবারে যদি অশান্তি চরমে থাকে, তাহলে কয়েকটি মতে,বৃহস্পতিবার চুল কাটা বা দাঁড়ি কামানোর মত কাজ না করাই ভালো।

পশুপাখিকে খাওয়ানো

পশুপাখিকে খাওয়ানো

পরিবারের অশান্তি দূর করতে , আশপাশে পশুপাখীকে খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন অনেকে। তাতে গৃহশান্তি ফিরতে পারে বলে দাবি করছেন তাঁরা।

পূর্ণিমাতে গঙ্গাজল

পূর্ণিমাতে গঙ্গাজল

গৃহস্থের অশান্তি ঠেকাতে প্রতি পূর্ণিমাতে ঘরে গঙ্গাজল ছিটিয়ে নেওয়ারও পরামর্শ দিচ্ছেন এই বাস্তুশাস্ত্রবিদরা। তাঁদের দাবি, এভাবে কমতে পারে বহু ধরনের পারিবারিক সমস্য়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+