ধনসম্পত্তি, সাফল্য পেতে বাড়ি থেকে বেরোবার আগে করুন এই সহজ কাজগুলি
সমস্যা কাটাতে রয়েছে কিছু বাস্তু টিপস। তা পালন করলেই মিলবে ধনসম্পত্তি, কাঙ্খিত বস্তু। সপ্তাহের বিভিন্ন দিনে বিভিন্ন রকমের পন্থা পালন করতে হবে এজন্য।
অনেক সময়েই এমন হয়েছে যে আপনি বাড়ি থেকে বেড়িয়েছেন আর আপনার কোনও কাজ হয়নি। কখনওবা এমনও হয়েছে যে আপনি বেরিয়ে গিয়েছেন সমস্ত পরিস্থিতি স্বাভবিক কিন্তু অদ্ভুত কোনও কারণে আপনার কাটি অসম্পূর্ণ থেকে গেছে। এই সমস্যা কাটাতে রয়েছে কিছু বাস্তু টিপস। তা পালন করলেই মিলবে ধনসম্পত্তি, কাঙ্খিত বস্তু। সপ্তাহের বিভিন্ন দিনে বিভিন্ন রকমের পন্থা পালন করতে হবে এজন্য।

সোমবার
সোমবার কোনও বিশেষ কাজের জন্য বাড়ি থেকে বেরোনোর আগে , নিজের মুখ আয়নায় দেখে বেরোন। তাহলেই কাজে আসবে সাফল্য।

মঙ্গলবার
মঙ্গলবার যদি কোনও বিশেষ গুরুত্বপূর্ণ কাজ থাকে, বা দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় আপনার জন্য, তাহলে বেরোনোর আগে কিছু মিষ্টি মুখে দিয়ে যান। দেখবেন সাফল্য় পাবেন।

বুধবার
বুধবার পরীক্ষা বা কোনও বিশেষ দিন থাকলে, বেরোনোর আগে ধনে পাতা খেয়ে যান। আসবে সাফল্য, হবে আর্থিক উন্নতি।

বৃহস্পতিবার
বৃহস্পতিবার ধনসম্পত্তি ঘরে আসলে তা অত্যন্ত সৌভাগ্যজনক। বৃহস্পতিবার তাই বেরোবার আগে সরষের দানান মুখে রেখে বের হোন। দেখবেন ঘরে যেকোনও প্রকারে আসতে থাকবেন ধনলক্ষ্মী।

শুক্রবার
শুক্রবার যদি কোনও বিশেষ কাজ থাকে, তাহলে বেরোনোর আগে একটু দই চেখে যান। ফল লাভজনক হবে।

শনিবার
শনিবার দিন যদি কোনও বিশেষ কাজের জন্য আপনাকে বাইরে যেতে হয়, তাহলে বাড়ি থেকে বেরোনোর সময়ে মুখে আদা বা ঘি রেখে বোরোন। পাবেন কাঙ্খিত সাফল্য।

রবিবার
রবিবার যদি প্রেমের প্রস্তাব কাউকে দিতে যান বা কোনও রকমের বিশেষ কাজের জন্য যেতে হয় , তাহলে একটা পান পাতা সঙ্গে রাখুন। সাফল্য পাওয়া যাবেই বলে দাবি বাস্তুশাস্ত্রবিদদের।












Click it and Unblock the Notifications