দূর্গাপুজোর সময় সৌভাগ্য ফিরিয়ে আনবেন কীভাবে! জেনে নিন কয়েকটি বাস্তু টিপস
আর এক মাসও হাতে নেই! এরই মধ্যে বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে দূর্গাপুজার প্রস্তুতি। কোথাও পুজো উদ্যোক্তাদের শেষ মূহূর্তের ব্যস্ততা , তো কোথাও জমে উঠছে পুজোর বাজার!
আর এক মাসও হাতে নেই! এরই মধ্যে বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে দূর্গাপুজার প্রস্তুতি। কোথাও পুজো উদ্যোক্তাদের শেষ মূহূর্তের ব্যস্ততা , তো কোথাও জমে উঠছে পুজোর বাজার! বাংলার বিভিন্নপ্রান্ত এখন সাজো সাজো রবে উমাকে বরণ করে নেওয়ার প্রস্তুতিতে মাতোয়ারা। পুজোর চারটে দিনের প্ল্যানিং নিয়ে বেশ উচ্ছ্বসিত গোটা বাংলা। এদিকে, বাস্তুশাস্ত্র বলছে পুজোর ক'টা দিন ঘরকে কয়েকটি বিশেষ উপায়ে সাজালে তার হাত ধরে সৌভাগ্য ফেরে।

ঘরে জ্বালিয়ে রাখুন আলো
দূর্গাপুজোর কয়েকটি দিন ঘরকে আলোর সাজে সাজিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। এই সময় বাড়ি যত বেশি আলোকিত হবে মায়ের আশির্বাদ ততটাই প্রভাব ফেলবে বাড়ির সদস্যদের ওপর।

দরজা ও জানলার সাজ
বাস্তুশাস্ত্র অনুযায়ী দূর্গাপূজোর কয়েকটি দিন, দূর্গামূর্তি যদি বাড়িতে সাজিয়ে রাখেন, তাহলে তা কোনও আলোকিত জায়গাতেই রাখবেন। যেখানে সূর্যরশ্মি ব্য়াপক পরিমাণে আগত হয়, সেই জায়গায় রাখতে হবে দূর্গামূর্তি। এমনই পরামর্শ জ্যোতিষবিদদের।

কয়েকটি পরামর্শ
ঘরের যেখানে দূর্গামূর্তি থাকবে,তার আশপাশে যেন কোনওভাবেই বাথরুম না থাকে। অর্থাৎ বাথরুমের আশপাশে কোথাও দূর্গামূর্তি স্থাপন করা যাবে না । এছাড়াও সিঁড়ির নিচের কোনও জায়গায় দূর্গামূর্তি না রাখবার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।

পুজোর ঘর
ঠাকুরঘরে যদি দূর্গামূর্তি স্থাপন করেন, তাহলে সেটিকে নিত্য পরিস্কার রাখতে হবে। কোনও রকমের ভিজে কাপড় সেই ঠাকুরঘরে না রাখবার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।

মার্বেলের সাজ নয়!
দূর্গাপুজোর সময় বাড়ির যেস্থানে দূর্গামূর্তি রেখে সাজাবেন ভাবছেন, সেখানে মার্বেলের কোনও জিনিস না রাখাই ভালো। মার্বেলের, হোল্ডার, বা শোপিস একদমই মূর্তির ধারে কাছে না রাখবার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা।












Click it and Unblock the Notifications