Vastu Tips: সারা বছর সুখে থাকতে সঠিক দিক মেনে বাড়িতে লাগান ক্যালেন্ডার
নতুন বছর আসতে আর বেশি বাকি নেই, নতুন বছরে সকলেই কিন্তু নতুন ক্যালেন্ডার বাড়িতে আনেন। তবে আপনি কি জানেন ক্যালেন্ডার বাড়ির সব দিকে কিন্তু রাখা যায় না, সঠিক দিকে ক্যালেন্ডার রাখতে হয়, না হলে আপনাকে নানান সমস্যার সম্মুখীন হতে হবে।
এমনকি বাড়িতে নেতিবাচক শক্তিও প্রবেশ করতে পারে। আপনার আর্থিক দিকে নানান সঙ্কট আসতে পারে। তাহলে দেখুন নতুন বছরে আপনি আপনার বাড়িতে ক্যালেন্ডার কোন দিকে রাখবেন এবং কোন দিকে রাখলে আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাবেন।

- কোন দিকে ক্যালেন্ডার রাখবেন না
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে ক্যালেন্ডার রাখা একদমই উচিত নয়। এটি রাখলে আপনার আয় উন্নতির পথে বাধা সৃষ্টি হবে। শুধু তাই নয়, আপনার বাড়িতে যে প্রধান সদস্য রয়েছেন তিনি ক্রমশই অসুস্থ হয়ে পড়বেন । পরিবারের কারোর সঙ্গে আপনি সুখেও থাকতে পারবেন না। তাই এদিকে ক্যালেন্ডার একদমই রাখবেন না।
- এই দিকে ক্যালেন্ডার রাখা শুভ
জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, বাড়ির পূর্ব, পশ্চিম, উত্তর দিকে ক্যালেন্ডার রাখা অত্যন্ত শুভ, এদিকে যদি আপনি ক্যালেন্ডার রাখেন তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং বাড়িতে আপনার সুখের পরিবেশ বজায় থাকবে। পরিবারের সকলের সঙ্গে আপনি সুখে, হাসি মজায় সময় কাটাতে পারবেন।
- পুরানো ক্যালেন্ডার বাড়িতে রাখবেন না
বলা হয়, যখন আপনি বাড়িতে নতুন ক্যালেন্ডার আনবেন, তখন পুরনো ক্যালেন্ডার সরিয়ে ফেলবেন। তার কারণ বাড়িতে পুরনো ক্যালেন্ডার একদমই রাখা উচিত নয়, এটি আপনার কাজে বাধা সৃষ্টি হবে। এটি রাখলে আপনি কোনও কাজে তেমনভাবে এগিয়ে যেতে পারবেন না। সেই সঙ্গে আপনি যদি কোনও শুভ কাজে হাত দেন এবং সেই কাজ করার আগে আপনি যদি ক্যালেন্ডারটি দেখে যান তাহলে আপনার সেই শুভ কাজ আটকে যাবে।
- দরজার সামনে বা পিছনে ক্যালেন্ডার রাখবেন না
মূল দরজা বা দরজার সামনের দিকে বা দরজার পেছনের দিকে অনেকেই কিন্তু ক্যালেন্ডার রাখেন। তবে এটি কিন্তু একদমই শুভ নয়। এতে কিন্তু বাস্তুত্রুটির সৃষ্টি হয়। সেই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গেও কিন্তু আপনার অশান্তি বাড়তে থাকবে, তাই আগেই সাবধান হোন।
- কোন ধরনের ক্যালেন্ডার বাড়িতে রাখা শুভ
সূর্য দেবতার স্থান হল পূর্ব দিক। তাই এদিকে গোলাপি, লাল, সবুজ রঙের যদি কোনও ক্যালেন্ডার পান, সেটি রাখতে পারেন আপনি নতুন বছরে। তাহলে সূর্য দেবতার বিশেষ কৃপা থাকবে আপনার উপর। আর দেবতার কৃপায় আপনি সকল কাজেই কিন্তু উত্তীর্ণ হতে পারবেন।
- এই ধরনের সিনারি আঁকা ক্যালেন্ডার বাড়িতে রাখা খুব ভালো
আর যদি বাড়ির উত্তর দিকে ক্যালেন্ডার রাখেন তাহলে তা অত্যন্ত শুভ। যদি সেই ক্যালেন্ডারে সবুজ গাছপালা বা জলপ্রপাত বা নদী বা বিবাহের ছবি থাকে তাহলে অত্যন্ত শুভ। এটি হলে আপনার পরিবারে সকলেই কিন্তু খুব সুখে থাকতে পারবেন। আবার এদিকে আপনি সবুজ বা সাদা ক্যালেন্ডারও রাখতে পারেন। এই ধরনের ক্যালেন্ডার বাড়িতে রাখবেন না
বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়, কোনও হিংসাত্মক বা দুঃখজনক কোনও ঘটনাযুক্ত ছবি আঁকা ক্যালেন্ডার কখনোই বাড়িতে রাখবেন না। এগুলি হলে আপনার বাড়ির সব সময় সকল সদস্যের মন ভারাক্রান্ত থাকবে বা তারা কখনোই সুখে থাকতে পারবেন না।
- পুরানো ক্যালেন্ডার বাড়িতে রাখা এড়িয়ে চলুন
নতুন ক্যালেন্ডারের নীচে কখনোই পুরনো ক্যালেন্ডার রাখবেন না। পুরনো ক্যালেন্ডার সরিয়ে ফেলে নতুন ক্যালেন্ডার রাখুন। তবেই আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে।
- ছেঁড়া ক্যালেন্ডার বাড়িতে রাখবেন না
অনেকেই রয়েছেন, যাদের বাড়িতে ক্যালেন্ডার ছিঁড়ে গেলেও সেই ক্যালেন্ডার রেখে দেওয়া হয়। তবে জ্যোতিষশাস্ত্রে বলা হয়, ক্যালেন্ডার ছিড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তা ফেলে দেওয়া উচিত। আপনার পরিবারে সকলের সঙ্গে সকলের ভাঙন ধরতে পারে, তাই আগেই আপনি সাবধান হন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications