Vastu Tips: বাড়িতে পেঁচার মূর্তি রাখা কি শুভ, নাকি অশুভ? কী বলছে বাস্তুশাস্ত্র
বাস্তুশাস্ত্রে, পেঁচার বিশেষ গুরুত্ব রয়েছে। আচমকাই যদি কারোর বাড়িতে পেঁচা ঢুকে যায় তাহলে নাকি বাড়িতে দেবীর লক্ষ্মী প্রবেশ করছেন বলে মনে করা হয়। কারণ দেবীর লক্ষ্মীর বাহন হল পেঁচা। তাই পেঁচার মূর্তি যদি আপনি বাড়িতে রাখেন তাহলে কিন্তু আপনার বাস্তুত্রুটি থাকবে না। এমনকি মা লক্ষ্মীর বিশেষ কৃপা লেগে থাকবে আপনার ওপর।
বাড়িতে পেঁচার মূর্তি রাখা খুব শুভ বলে মনে করা হয়। তবে এই মূর্তি কিন্তু আপনাকে সঠিক দিকে রাখতে হয়। যদি আপনি সঠিক দিক মেনে না রাখেন তাহলে আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এমন কি পরিবারের সকলের সঙ্গে নানান অশান্তির সম্মুখীন হতে হতে পারে আপনাকে।

- কোন দিকে রাখবেন পেঁচার মূর্তি
পেঁচার মূর্তি বাড়ির উত্তর পশ্চিম দিকে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই মূর্তি বাড়ির মূল প্রবেশদ্বারের দিকে মুখ করে রাখবেন, তবেই কিন্তু আপনার জীবনের সফলতা লেগে থাকবে। আর্থিক দিকে উন্নতি হবে আপনার। নতুবা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে।
- পেঁচার মূর্তি বাড়িতে রাখা কেন শুভ?
বাস্তুশাস্ত্র মনে করা হয়, পেঁচার মূর্তি যদি আপনি বাড়িতে রাখেন তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং নেতিবাচক শক্তি বিদায় নেবে। পরিবারের ওপর যদি গ্রহের কোনও অশুভ দৃষ্টি থাকে তাও সরে যাবে।
- কোন দিন আনবেন বাড়িতে পেঁচার মূর্তি?
শুক্রবার দেবী লক্ষীর দিন, এদিন দেবী লক্ষ্মীর বিশেষ পুজোর আয়োজন করেন তাঁর ভক্তরা। তাই এদিন আপনি বাড়িতে পেঁচার মূর্তি আনতে পারেন। এই দিনে যদি আপনি বাড়িতে পেঁচার মূর্তি আনেন তাহলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লেগে থাকবে আপনার ওপর।
- বেতন বৃদ্ধি করতে এখানে রাখুন পেঁচার মূর্তি
বাড়িতে পেঁচার মূর্তি রাখার সঙ্গে সঙ্গে আপনি যদি অফিসে আপনার কাজের জায়গায় এই মূর্তি রাখতে পারেন তাও কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আপনার বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে এবং সহকর্মীদের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications