Vastu Tips: সূর্যাস্তের পর এই কাজগুলি একদমই করবেন না, জীবনে আসতে পারে আর্থিক সঙ্কট
পরিবারের সদস্যদের নিয়ে যদি আপনি সুখে শান্তিতে রাখতে চান, আর্থিক দিকে নিজেও সুখে থাকতে চান, দাম্পত্য জীবনে শান্তি পেতে চান তাহলে বাস্তুত্রুটি যেন না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে আপনাকে। জ্যোতিষশাস্ত্রে (astrology) বলা হয়, আমরা নিত্যদিন এমন অনেক ছোট খাটো ভুল করে থাকি, যা আমাদের জীবনে নানান সমস্যায় ফেলে দেয়।
যেমন সন্ধ্যার সময় আমরা এমন ভুল করে থাকি, যেগুলি করলে আপনাদের আমাদের আর্থিক দিকে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। সূর্যাস্তের পরে এমন অনেক কাজ আছে যেগুলি কখনোই করবেন না। এতে আপনার পরিবারে যেমন সুখ-সমৃদ্ধি থাকবে না, তেমন আর্থিক উন্নতি করতে পারবেন না। জানুন কোন কাজ গুলি করবেন না।

টাকা ধার দেবেন না
সূর্যাস্তের পর কখনোই কাউকে টাকা ধার দেবেন না। এটি খুব অশুভ। কারণ টাকার সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। তাই সূর্যাস্তের পর ঘর থেকে কখনোই টাকা বার করা উচিত না। এসময় মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করে, তাই এসময় কখনোই কাউকে টাকা ধার দেবেন না বা কারোর থেকে টাকা নেবেন না।
তুলসী পাতা ছিড়বেন না
যে ব্যক্তি তুলসী গাছের পুজো করেন তার ওপর বিশেষ কৃপা থাকে মা লক্ষ্মী ও বিষ্ণুর। সন্ধের পর তুলসী গাছে হাত দেওয়া উচিত নয়। সেই সঙ্গে তুলসী পাতাও ছেঁড়া উচিত নয়, এতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী খুব রেগে যান, যে ব্যক্তি সন্ধ্যের পর তুলসী পাতা ছেড়েন তার রোগ সারে না, আর্থিক সমস্যায় তাদের জীবন কাটে। প্রদীপ জ্বালিয়ে ধুপ দেখিয়ে পুজো করার চেষ্টা করুন এই সময়ে।
বাড়ি ঝাঁট দেবেন না
সূর্যাস্তের পর বাড়ি ঝাঁট দেবেন না। এসময় দেবতারা আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করে। তাই সূর্যাস্তের পর ঝাঁট দিলে মা লক্ষ্মী খুব রেগে যান, এতে আর্থিকভাবে খুব ক্ষতি হয়।

বাড়ির প্রধান দরজা বন্ধ রাখবেন না
সূর্যাস্তের পর বাড়ির প্রধান দরজা কখনোই বন্ধ রাখবেন না, সবসময় খোলা রাখুন। এই সময় দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করে। তাই যদি দরজা বন্ধ করে রাখেন তাহলে কিন্তু আপনার ঘরে দেবী প্রবেশ করবেন না, আপনার ঘরে লেগে থাকবে অর্থ সঙ্কট।
ঝাগড়া করবেন না
সূর্যাস্তের পর কখনোই মারামারি, ঝগড়া, অশান্তি করবেন না। এতে মা লক্ষ্মী খুব রেগে যান এবং আপনার আর্থিক দিকে সঙ্কট দেখা দেবে। কোনও কাজে আপনি এগিয়ে যেতে পারবেন না। জীবনে সাফল্য আসবে না। সেই সঙ্গে সংসারে অশান্তি লেগে থাকবে।












Click it and Unblock the Notifications