Vastu Tips 2024: আর্থিক সমৃদ্ধিতে জীবন ভরিয়ে তুলতে নতুন বছরে বাড়িতে লাগান এই গাছগুলি

ফেং শুই হল চীনের বাস্তুশাস্ত্র। মনে করা এই ফেং শুইয়ের টিপস মেনে যদি বাড়ি তৈরি করা হয় তাহলে জীবনে খুব সফলতা আসে, আর্থিক দিকেও খুব উন্নতি হয়। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। ফেং শুই কথার অর্থ হল বায়ু ও জল। এই বিশেষ শাস্ত্রটি পাঁচটি উপাদানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। বাস্তুশাস্ত্রে বলা হয়, এই ফেং শুই বাড়ির আশেপাশের বিষয় নিয়েই বলে থাকে। এখানে এমন অনেক জিনিসের কথা বলা হয়েছে, যেগুলি মেনে যদি আপনি বাড়িতে তৈরি করেন তাহলে আপনার আর্থিক দিকে খুব ভালো হবে। বাস্তু মেনে বাড়ি তৈরি করলে নানান সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়।

২০২৩ সাল শেষ হতে চলেছে, আসছে ২০২৪ সাল, আর নতুন বছরে আপনি নতুন করে আপনার বাড়িকে সাজিয়ে তুলুন কিছু ফেং শুই টিপস মেনে। এতে আপনার আর্থিক দিকেও লাভ হবে, পরিবারের সদস্যরাও ভালো থাকতে পারবেন। ২০২৪ সালের বিশেষ গুরুত্ব রয়েছে। ২০২৪ সাল হল উড ড্রাগন বছর। চাইনিজ ক্যালেন্ডার অনুযায়ী বছর শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি ২০২৪ থেকে শেষ হচ্ছে ২৮ জানুয়ারি ২০২৫ সালে। চীনারা ড্রাগনকে মনে করেন, শক্তি ও সৌভাগ্যের প্রতীক, আর চীনের বহু এলাকায় নতুন বছর উপলক্ষ্যে ড্রাগন নাচও করা হয়, তাঁরা এই সময়ে লম্বা, রং ঝলমলে ড্রাগনের পুতুল তৈরি করে নানান অনুষ্ঠান তৈরি করে থাকেন।

Vastu Tips 2024

আপনিও যদি নতুন বছর ২০২৪ সালকে আরও সুন্দর করে তুলতে চান ও আর্থিক ভাবে আরও উন্নতি করতে চান তাহলে বাড়িতে লাগাতে পারেন এই গাছগুলি। দেখুন কোন কোন গাছ লাগাবেন।

  • রবার গাছ

রবার গাছ খুব নরম একটি গাছ, এটি চামড়ার মতন দেখতে। এটি যদি আপনি বাড়িতে নতুন বছরে লাগান তাহলে আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে। ক্রমশ সম্পদ, সমৃদ্ধি বাড়তে থাকবে। তাছাড়া এটি সৌভাগ্যের প্রতীক।

  • স্নেক প্ল্যান্ট

এই গাছটি বাড়িতে লাগানো অত্যন্ত শুভ। এই গাছ যেমন আর্থিক দিকে মানুষের উন্নতি করে ঠিক তেমনি এই গাছটি এয়ার পিউরিফায়ারের কাজ করে। এই গাছটি বাড়ির নেতিবাচক শক্তি বার করতে সাহায্য করে। বলা হচ্ছে, এই গাছটি বাড়িতে রাখলে আপনার পরিবেশ সবসময় ভালো থাকবে এবং সেই সঙ্গে অক্সিজেনের মাত্রা বাড়বে।

  • তুলসী গাছ

তুলসী গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ, এই গাছ বাড়িতে রাখলে নাকি মেজাজ ভালো থাকে। এমনকি শান্তভাবে থাকা যায়। সেই সঙ্গে অনেক হিন্দু বাড়িতে এই গাছের বিশেষ পুজো করা হয়।

  • বাঁশ গাছ

বাঁশ গাছ উন্নতি প্রতীক, এই গাছ বাড়িতে থাকলে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। চীনা ভাষায় বাঁশ গাছকে ফু গোওয়ে ঝু বলা হয় , ফু মানে সৌভাগ্য, গোওয়ে মানে সম্মান, ক্ষমতা। ঝু মানে বাঁশ। চীনারা মনে করেন এই গাছ বাড়িতে থাকলে আর্থিকভাবে খুব সক্ষম হওয়া যায় এবং জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া যায়।

  • মানিপ্লান্ট

এই গাছের নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটি অর্থ সংক্রান্ত কোনোও গাছ। যদি এই গাছ আপনি বাড়ির দক্ষিণ পূর্ব কোণে লাগান তাহলে কিন্তু আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন। তবে দেখবেন এই গাছে যেন সর্বদা সূর্যের আলো পড়ে। যেই বাড়িতে এই গাছ থাকে তাঁদের অর্থের অভাব হয় না, তেমনি পরিবারের সকলের সঙ্গেই খুব সুখে থাকা যায়।

  • রোজমেরি

নতুন বছরে আর্থিক দিকে উন্নতি করতে বাড়িতে রাখুন রোজমেরি গাছ। এটি বাড়িতে রাখলে আপনার বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+