ভালো চাকরি পেতে বাস্তুমতে কয়েকটি টিপস একনজরে, নজর দিতে হবে ঘরের এই খুঁটিনাটি বিষয়ে
ভালো চাকরি পেতে বাস্তুমতে কয়েকটি টিপস, নজর দিতে হবে ঘরের কয়েকটি খুঁটিনাটিতে
কেরিয়ারে উন্নতি সকলেরই কাম্য। যাবতীয় পরিশ্রমের ফসল হিসাবে কেরিয়ার যাতে সঠিক দিকে বেছে নেওয়া যায় , তার দিকে তাকিয়েই সকলে নিজের মতো করে চাকরির সন্ধান করেন। তবে চাকরি পেতে বহু শ্রম দিয়েও অনেকে পিছিয়ে পড়েন। জ্যোতিষ শাস্ত্র মতে এই সমস্যা সমাধানে বহু ধরনের পন্থা রয়েছে। তবে বাস্তুশাস্ত্র মতে ভালো চাকরি পেতে বেশ কয়েকটি ঘরোয়া টিপস রয়েছে, যা দিয়ে চাকরির সমস্যা সামাধান করা যায়।

অনবরত কল থেকে জল পড়া
বাড়িতে যদি কোনও জলের কল খারাপ থাকে, এবং বাড়িতে যদি চাকরি প্রার্থী থাকেন কেউ , তাহলে সেক্ষেত্রে জলের কল সারাইয়ের পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। জলের কল থেকে যদি অনবরত জল পড়তে থাকে, তাহলে তা রীতিমতো খারাপ ফল দিয়ে থাকে। এছাড়াও জলের পাইপে যদি ফুটো থাকে, আর তা দিয়ে যদি জল বেরিয়ে যায় , তাহলে তাও খুব একটা সুখকর নয়। এতে বাড়ির যিনি চাকরি প্রার্থী বা পড়ুয়া তার কেরিয়ারের দিক থেকে নেগেটিভ এনার্জির প্রভাব পড়ে বলে বহু বাস্তুশাস্ত্রবিদের মত।

কোন ধরনের চেয়ারে বসে চাকরীর জন্য পড়াশোনা প্রয়োজন?
বাস্তুশাস্ত্র মতে, রিভলভিং চেয়ারের জায়গায় কাঠের উঁচু চেয়ারে বসে পড়াশোনা করলে তা চাকরির ক্ষেত্রে কার্যকরী ফল দেয়। চেয়ারের পিছনের প্রান্তটি যাতে উঁচু হয়, তার দিকে তাকিয়ে এমন চেয়ার ঘরে নিয়ে আসা উচিত। বাস্তু মতে কাঠের টুল বা চেয়ারে পড়াশোনা করলে বা চাকরির জন্য প্রস্তুতি নিলে কেরিয়ারের উন্নতি উত্তোরোত্তর বাড়তে থাকে। এমনই দাবি বাস্তুশাস্ত্রবিদদের। মূলত, বসার ধরনের ওপর অনেক কিছু নির্ভর করে বাস্তু মতে। একজন ব্যক্তি কোনদিকে মুখ করে কাজ করছেন, বা বসে লক্ষ্য পূরণের জব্য প্রস্তুতি নিচ্ছেন, তার ওপর নির্ভর করে বহু কিছু।

আসবাব সারাই
যদি বাড়িতে কোনও ভাঙা আসবাব থাকে, তাহলে তা সারাই করে ফেলা জরুরি। আসবাব যদি ভেঙে যায় বা তা রীতিমতো ক্ষতিগ্রস্ত থাকে , তাহলে ঘরে নেগেটিভ এনার্জির সঞ্চার হতে পারে বলে বহু বাস্তুশাস্ত্রবিদের দাবি। ভাঙা আসবাব ঘরে রাখলে তা রীতিমতো খারাপ ফল দেয় পরিবারের সদস্যদের কেরিয়ারে। সেই জায়গা থেকে বাস্তুশাস্ত্রবিদদের পরামর্শ হল কেরিয়ারের উন্নতিতে এই দিকটি খেয়াল রাখতে হবে।

গায়ত্রী ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র
প্রসঙ্গত, যে বাড়িতে চাকরী প্রার্থী রয়েছেন, সেই গৃহস্থে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও গায়ত্রী মন্ত্র রোজ জপ করা হয় ৩১ বার তাহলে তা রীতিমতো ফল দেয়। এরফলে বহু সংকট যেমন কেটে যায়, তেমনই চাকরি পেতে যে বাধাগুলি বহুদিন ধরে রয়েছে, তাও কেটে যায়। এছাড়াও একটি লাল কাপড়ে কালো চাল নিয়ে তা মা কারীল বেদীর কাছে রেখে দেওয়ার পরাম্রশ বহু জ্যোতিষবিদ দেন চাকরী প্রার্থীদের।

পড়ার ঘরের দিক
পড়ার সময় পূর্ব দিকে মুখ করে পড়াশোনাতে ভালো ফল মেলে। এমনই দাবি বহু বাস্তুশাস্ত্রবিদের। কোনদিকে মুখ করে একজন ব্যক্তি কাজ করছেন , তা নিয়ে বাস্তুশাস্ত্র মতে একাধিক মত প্রচলিত রয়েছে। দিকের ওপর নির্ভর করে চাকরি পাওয়ার বহুবিধ বিষয়। এমনই দাবি বাস্তুবিদদের। এছাড়াও যদি পূর্বদিকে মুখ করে পড়ার সুবিধা না থাকে, তাহলে টেবিলে একটি কাচের গ্লাস রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। এছাড়াও বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে হলে রাতের ঘুমের আগে খাটের নিচে এক গামলা জলে নুন ফেলে শুয়ে পড়ার পরামর্শ দিচ্ছেন বাস্তুবিদরা। এরপর সকালে উঠে সেই জল কোথাও ফেলে দিতে হবে। এতে বাড়িতে পজিটিভ এনার্জি ফেরে, এতে কেরিয়ারেও সাফল্য আসে বলে মত অনেকের।

ঘরে রাখুন গাছ
বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, ঘরে যদি গাছ রাখা যায়, তাহলে তা কেরিয়ারের পক্ষে ভালো। তবে ক্যাকটাস নয়, বরং ফুলের গাছ যদি ঘরে রাখা যায়, তাহলে তা রীতিমতো ফলদায়ী হবে। পশ্চিমী বাস্তুশাস্ত্র মতে ল্যাভেন্ডার, রোজমেরি, স্পাইডার প্ল্যান্ট ঘরে রাখলে , তা অর্থকড়িকে আকর্ষণ করে। ফলে এই সমস্ত গাছ ঘরে রাখলে তা চাকরির ক্ষেত্রে সুবিধাজনক পরিস্থিতি দিয়ে থাকে।

আলোর ব্যবহার
যেখানে পড়াশোনা করা হয়, সেই জায়গায় যেন আলোর প্রভাব আসে। সেই দিকে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যে আলোর উজ্জ্বলতি বেশি সেই আলোই পড়ার ঘরে রাখলে কেরিয়ারে তার সুপ্রভাব পড়বে বলে জানা যাচ্ছে। এরফলে কেরিয়ারে উন্নতি ও সমৃদ্ধি আসতে পারে বলেও দাবি করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications