কোন রঙের পোশাক পরলে পূরণ হয় মনের ইচ্ছা, ফেরে সৌভাগ্য-সমৃদ্ধি! বাস্তুশাস্ত্র মতে কিছু টিপস
কোন রঙের পোশাক পরলে পূরণ হয় মনের ইচ্ছা, ফেরে সৌভাগ্য-সমৃদ্ধি! বাস্তুশাস্ত্র মতে কিছু টিপস
বাড়িতে শান্তি ও স্বাস্থ্য ধরে রাখতে বহু উপায় পালন করা হয় বাস্তুশাস্ত্র মতে। বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, ঘরের রঙ যেমন একটি বাড়ির বাস্তুর উপকারিতাকে বাড়িয়ে দেয়, তেমনই ঘরে বাসবাস করা মানুষগুলিও তাঁদের পোশাক বাস্তুশাস্ত্র মেনে পরলে, তা সংসারে সুখ , সমৃদ্ধি ও অর্থ-সম্পত্তি বাড়িয়ে তোলে। পোশাক পরিচ্ছদ নিয়ে বাস্তু মতে কী কী টিপস রয়েছে দেখে নেওয়া যাক। একনজরে দেখা যাক, বাস্তু মতে কোন কোন পন্থা অবলম্বন করার কথা বলা হচ্ছে পোশাক নিয়ে।

ছেঁড়া কাপড়
কখনওই ছেঁড়া কাপড় পরা উচিত নয়। বাস্তুশাস্ত্র মতে ছেঁড়া কাপড় দারিদ্রতার লক্ষণ। ছেঁড়া কাপড় পারলে , তা মোটেও সুখ দেয় না। বরং ঘরে নিয়ে আসে অশান্তি। এমনকি বাড়িতে ছেঁড়া বেড কভার থাকলে , তাও সরিয়ে ফেলার জন্য বলা হয়। ছেঁড়া বেড কভার বা ছেঁড়া পর্দা ঘরে রাখলে তা বাস্তু মতে খুব একটা সুখকর ফল দেয় না। ফলে ছেঁড়া পোশাক পরতে বারণ করা হয় বাস্তুশাস্ত্র মত অনুযায়ী।

নোংরা পোশাক
পোশাক যেমনই হোক তা পরিষ্কার ভাবে পরার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। নোংরা বহু দিনের পুরনো পোশাক পরে অনেকেই নিজের খেয়ালে চলা ফেরা করতে ভালোবাসেন। তবে বাস্তুশাস্ত্রবিদরা বলছেন, এতে শরীরে ব্যাপক প্রভাব পরে। শুধু পোশাকই নয়, আনুষাঙ্গিক চাদর বা সোয়েটারও পরিষ্কার পরা উচিত। এতে ঘরে শ্রী বৃদ্ধি হয়।

বিবাহযোগ্যদের জন্য টিপস
যাঁদের বিবাহের বয়স হয়েছে বা বাড়িতে বিবাহযোগ্য কেউ থাকলে তাঁদের কালো রঙের পোশাক পরতে বারণ করছেন জ্যোতিষবিদরা। মনে করা হয়, বিয়ের মতো একটি ভালো কাজে যদি 'কালো' র ছায়া এসে পড়ে তাহলে তা খুবই খারাপ ফল দেবে। তাই বাড়িতে বিবাহযোগ্য কেউ থাকলে, বা যাঁর বিবাহের তোড়জোড় বাড়িতে চলছে, সেই ব্যক্তি যেন কিছুতেই কালো পোশাক না পরেন, তার দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে।

বিবাহযোগ্যদের জন্য কোন রঙের পোশাক জরুরি?
বিবাহযোগ্য ব্যক্তিরা যাতে গোলাপী ও হালকা রঙের পোশাক পরেন , সেদিকে নজর রাখতে পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। এছাড়াও বিবাহযোগ্য মহিলারা লালচে ধরনের পোশাক পরলে তা ভালো ফল নিয়ে আসে বলে জানা যায়।

আত্মবিশ্বাসের অভাব থাকলে কোন রঙের পোশাক?
অনেকেরই জীবনে আত্মবিশ্বাসের অভাব থাকে। আর তা থেকে তৈরি হয় আযাচিত ভয়। কাউকে প্রবল ভয় দেখিয়ে এমন পরিস্থিতি অনেক সময় তৈরি করা হয়। মূলত , যাঁদের মধ্য়ে আত্মবিশ্বাসের অভাব রয়েছে, তাঁরা লাল রঙের পোশাক পরলে ভালো ফল পান জীবনে। আর লাল রঙ সঙ্গে রাখলে বহু সমস্যা যেমন দূর হয়, তেমনই বহু কেটে যায় ভয়।

নতুন পোশাক পরার আদর্শ দিন কবে?
শনিবার কোনও নতুন পোশাক পরবেন না। বাস্তুশাস্ত্র মতে মনে করা হয় শনিবার কোনও নতুন পশাক পরলে তা জলদি নষ্ট হয়ে যায়। তাড়াতাড়ি তা ছিঁড়ে যায়। ফলে সপ্তাহে বৃহস্পতিবার, বুধবার, সবসময় নতুন পোশাক পরা উচিত। এছাড়াও যাঁরা বারবার নিরাশায় ভোগেন বা অবসাদ গ্রস্ত, তাঁরা যেন হলুদ রঙের পোশাক পরেন। এতে তাঁদের জীবনে নতুব উদ্দম আসতে বাধ্য, বলে দাবি বহু বাস্তুশাস্ত্রবিদের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications